উলটপুরান! যৌনমিলনের লাগাতার প্রস্তাব মহিলা সহকর্মীর, সইতে না পেরে আত্মহত্যা এক ব্যক্তির

মহারাষ্ট্রে এক ব্যক্তি আত্মহত্যা করলেন। কারণ এক মহিলা সহকর্মী নাকি তাকে লাগাতার যৌনমিলনের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন। দাবি ছিল অবৈধ যৌনমিলনে তাকে সঙ্গ দিতে হবে।

মহারাষ্ট্রে এক ব্যক্তি আত্মহত্যা করলেন। কারণ এক মহিলা সহকর্মী নাকি তাকে লাগাতার যৌনমিলনের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন। দাবি ছিল অবৈধ যৌনমিলনে তাকে সঙ্গ দিতে হবে। এই দাবি তথা চাপ সইতে না পেরেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।

যৌনমিলনের প্রস্তাব সহকর্মীর, আত্মহত্যা ব্যক্তির

মৃতের নাম সচিন মিটকারি। বয়স ৩৮। মহারাষ্ট্রের পরভানি জেলায় একটি হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। রবিবার বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানে সচিনের অভিযোগ, জনৈক মহিলা বারবার বলা সত্ত্বেও তাঁকে যৌনমিলন করার প্রস্তাব দিচ্ছিলেন। তিনি বিবাহিত জানা সত্ত্বেও গোপনে মিলনের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন মহিলা।

একটা সময়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন মহিলা। যদি অবৈধ সম্পর্ক তৈরি না করেন সচিন তাহলে পুলিশে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।

এই চাপ সহ্য করতে না পেরেই সচিন আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+