মারাঠা অবমাননা! শিবসেনার কোপে কঙ্গনা, অর্ণব গোস্বামী, প্রিভিলেজ মোশন মহারাষ্ট্র বিধান পরিষদের

মারাঠা অবমাননা! শিবসেনার কোপে কঙ্গনা, অর্ণব গোস্বামী, প্রিভিলেজ মোশন মহারাষ্ট্র বিধান পরিষদের

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের বিতর্কে মুম্বইকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় করেছে রিপাবলিক টিভির প্রধান অর্নব গোস্বামী। মারাঠাদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তাঁরা। এই অভিযোগে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল বিধান পরিষদ।

কঙ্গনা-শিবসেনা বিবাদ

কঙ্গনা-শিবসেনা বিবাদ

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে এখন তুমুল অশান্তি শিবসেনা। সঞ্জয় রাউতের সঙ্গে একের পর এক বিতণ্ডায় জড়িয়েছেন অভিনেত্রী। মুম্বইকে পিওকে-র সঙ্গে তুলনা করতেও পিছপা হননি কঙ্গনা। তিনি বলেছেন মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের কোনও পার্থক্য নেই। তাতে বেজায় চড়েছেন সঞ্জয় রাউত। তাই নিয়ে প্রথম দিন থেকেউ তোলপাড় হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন।

কঙ্গনার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন

কঙ্গনার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন

মারাঠা জাতির অবমাননা করেছেন কঙ্গনা রানাওয়াত। এই অভিযোগে বিধানসভায় অভিনেত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনল মহারাষ্ট্র বিধান পরিষদ। শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়ক বিধানসভায় অভিযোগ করেছেন রিপাবলিক টিভিপ ম্যানেজিং ডিরেক্টর অর্নব গোস্বামী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়।

ফড়নবীশের আপত্তি

ফড়নবীশের আপত্তি

বিধানসভায় কঙ্গনা ও অর্নব গোম্বামীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের সরাসরি বিরোধিতা না করলেও শিবসেনা সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ। ফড়নবীশের এই মন্তব্যকে কটাক্ষ করে শিবসেনা বলেছে দ্বিমুখী নীতি নিয়ে চলছে বিজেপি।

কঙ্গনার নিরাপত্তা

কঙ্গনার নিরাপত্তা

এদিকে মুম্বই সফরের আগেই কঙ্গনা রানাওয়াতের নিরাপত্তা জোরদার করা হয়। কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনে কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটেগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে। মুম্বইয়ে পা রাখার পর থেকে নতুন করে শিবসেনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+