Maharashtra and Jharkhand Assembly Election Dates: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বাজল ভোটের দামামা, দিনক্ষণ ঘোষণা

Maharashtra and Jharkhand Assembly Election Dates: ভোটের দামামা বেজে গেল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট (Maharashtra Assembly Election 2024) হতে চলেছে এক দফায়। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। মহারাষ্ট্রে ভোট গণনা ২৩ নভেম্বর (Vote Counting Day)।

অপরদিকে ঝাড়খণ্ডে দুই দফায় (2 Phases election in Jharkhand) ভোট হতে চলেছে। ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর হবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় মনোনয়ন জমার শেষ দিন ২৫ অক্টোবর ও দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৯ অক্টোবর। মনোনয়ন স্ক্রুটিনি যথাক্রমে ২৮ ও ৩০ অক্টোবর। প্রথম দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর ও দ্বিতীয় দফতার ক্ষেত্রে ১ নভেম্বর। মহারাষ্ট্রে ফলের দিনই অর্থাৎ ২৩ নভেম্বরই ঝাড়খণ্ডে ভোট গণনা।

polls

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নির্বাচন কমিশনের (election commission of india) সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার (CEC Rajiv Kumar) রাজীব কুমারের। আগামী ২৬ নভেম্বরই শেষ হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ। অপরদিকে ৫ জানুয়ারি ফুরোচ্ছে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদও।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় হবে ভোট। প্রায় ২৯ হাজারেরও বেশি বুথ থাকছে ঝাড়খণ্ডে। ২.৬ কোটি ভোটার সে রাজ্যে। ২৮৮ আসনের বিধানসভা মহারাষ্ট্রে। সেখানে ৯.৬ কোটি ভোটার দাঁড়াবেন ভোটের লাইনে। মহারাষ্ট্রে মোট ১ লক্ষ ১৮৬ বুথ।

এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান,দুই রাজ্যে বিধানসভা নির্বাচন অবাধ এবং স্বচ্ছ হবে। সব বুথে ভিডিয়োগ্রাফি ও সিভিজিলে অভিযোগ জমা করা সুযোগ থাকবে। প্রয়োজনীয় নির্দেশ আধিকারিকদের দেওয়া হয়েছে। রাজ্যগুলির সীমানায় কড়া নজরদারি চালানো হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মহারাষ্ট্রে মহা বিকাশ অঘাড়ি (MVA Alliance) ২৮৮ আসনের মধ্যে ১৫৪টি আসন জেতে। জোটবদ্ধ শিবসেনা ও এনসিপি এবং কংগ্রেস ছিল সেই জোটে। ২০২৪ এর ভোটে শিবসেনা ও এনসিপি ভেঙে গিয়েছে। বর্তমানে বিজেপি, একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা ও এনসিপির মহায়ুতি জোট (Mahayuti Alliance) রয়েছে ক্ষমতায়। বিপক্ষে লড়ছে উদ্ধব গোষ্ঠীর শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি জোট।

অপরদিকে ঝাড়খণ্ডে ২০১৯ সালে ৩০টি আসন জিতেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ১৬ আসনে জেতে কংগ্রেস। কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে জেএমএম। জেলমুক্তির পর ফের ক্ষমতায় বসেছেন হেমন্ত সোরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন যোগ দিয়েছেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+