ঊর্ধ্বগামী করোনা ভাইরাস, মহারাষ্ট্রে কি কি নতুন বিধি–নিষেধ জারি হল দেখে নিন এক নজরে

মহারাষ্ট্রে কি কি নতুন বিধি–নিষেধ জারি হল দেখে নিন এক নজরে

মহারাষ্ট্রে কোভিড–১৯ ঊর্ধ্বগামী গ্রাফে রাজ্যে নতুন করে বেশ কিছু বিধি–নিষেধ আরোপ করা হয়েছে। যার মধ্যে অন্যতম সোমবার থেকে রাজ্যে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কোনও অনুষ্ঠানে জন সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে '‌কোভিড–১৯ যথাযথ’‌ আচরণ করার জন্য সাধারণ মানুষের কাছে আর্জি করেছেন এবং জানিয়েছেন যে রাজ্যবাসীকে '‌মি জবাবদার’‌ (‌আমার দায়িত্ব)‌ প্রচার অনুসরণ করার জন্য।

মুখ্যমন্ত্রী বলেন, '‌ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে কোনও তরোয়াল নেই শুধু মুখের মাস্কই একমাত্র রক্ষা কবচ। টিকাকরণ শুরু হয়েছে। ২টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এরপরই সাধারণ মানুষকে টিকাকরণ দেওয়া হবে।’‌ রাজ্যে করোনা ভাইরাসের আচমকা সংক্রমণ বৃদ্ধি নিয়ে টিভিতে এক সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ১৫দিনে আড়াই হাজার থেকে করোনা কেস সাত হাজারে পৌঁছে গিয়েছে। অমরাবতী, মুম্বা, নাগপুর, পুনে, পিমপ্রি চিঞ্চওয়াড়, নাসিক, ঔরঙ্গাবাদ, থানে, নবি মুম্বই, কল্যাণ–ডোম্বিভিল, অকোলা, যবতমাল, ওয়াশিম ও বুলধানা এই জেলাগুলিতে কড়াভাবে কোভিড–১৯ বিধি জারি করা হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশিকা

রাজ্য সরকারের নির্দেশিকা

রবিবার রাজ্য সরকার মহারাষ্ট্রবাসীকে সামাজিক দুরত্ব ও মাস্ক পরা সহ কড়াভাবে করোনা ভাইরাসের বিধি মেনে চলতে বলেছে। এছাড়াও ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমবার, ২২ ফেব্রুয়ারি থেকে। রবিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে রাজনৈতিক আন্দোলন সাময়িক কালের জন্য বন্ধ রাখা হয়েছে।

 মহারাষ্ট্রে কি রাজ্যব্যাপী লকডাউন রয়েছে?

মহারাষ্ট্রে কি রাজ্যব্যাপী লকডাউন রয়েছে?

না, পুরো মহারাষ্ট্রে লকডাউন জারি নেই। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কোভিডের যথাযথ বিধি ও সুরক্ষার নিয়ম মেনে চলতে বলেছেন। এরপর রাজ্যের পরিস্থিতি সাতদিন থেকে ১৫ দিন পর্যন্ত দেখার পরই সরকার রাজ্যজুড়ে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

 রাজ্যে কি দ্বিতীয়বার কোভিড–১৯ ওয়েভ মহামারি দেখা দিয়েছে?

রাজ্যে কি দ্বিতীয়বার কোভিড–১৯ ওয়েভ মহামারি দেখা দিয়েছে?

রবিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, '‌রাজ্যে মহামারি ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু এটা আদৌও দ্বিতীয় ওয়েভ কিনা তা বোধা যাবে ৮ থেকে ১৫ দিন পর।'‌

মুম্বইয়ে কি নির্দেশিকা জারি রয়েছে?‌

মুম্বইয়ে কি নির্দেশিকা জারি রয়েছে?‌

বিএমসির নতুন নির্দেশিকা অনুযায়ী, মুম্বইয়ের বহুতলে পাঁচের অধিক কোভিড-১৯ রোগীর সন্ধান পেলে তা সিল করে দেওয়া হবে। উপসর্হীন রোগীদের বাড়িতেই চিকিৎসা চলবে, তবে তাঁদের হাতে স্ট্যাম্প দেওয়া থাকবে। এছাড়াও, তাঁদের তথ্য তাঁদের নিজ নিজ সমিতিতে জানাতে হবে। ওয়ার্ড ওয়ার রুমগুলিকে রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠান, জিম/‌ক্লাব, নাইট ক্লাব, রেস্তোরাঁ, সিনেমা হল, ধর্মীয় স্থান, খেলার মাঠ ও বাগান, জনবহুল এলাকা ও শপিং মল এবং বেসরকারি দপ্তরে মাস্ক পরা জরুরি। যদি দেখা যায় মাস্ক ব্যবহার হচ্ছে না এবং একই সময়ে ৫০ জনের বেশি মানুষ সমাগম করে রয়েছে তবে সংশ্লীষ্ট ব্যক্তিকে জরিমানা দিতে হবে।

মাস্ক না পরার জন্য চালান দেওয়া হচ্ছে মুম্বইতে?‌

মাস্ক না পরার জন্য চালান দেওয়া হচ্ছে মুম্বইতে?‌

মুম্বই পুলিশের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে যে মাস্ক না পরার জন্য কোনও চালান জারি করা হচ্ছে না। তবে মাস্ক না পরার নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হবে ওই ব্যক্তিকে।

 পুনেতে কি নিষেধাজ্ঞা জারি হয়েছে?‌

পুনেতে কি নিষেধাজ্ঞা জারি হয়েছে?‌

পুনের জেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় কার্যক্রম রুখতে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুল, কলেজ ও কোচিং ক্লাসগুলি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। প্রতিদিন রাত ১১টার মধ্যে হোটেল ও রেস্তোরাঁগুলি বন্ধ করে দেওয়া হবে।

অমরাবতীতে কি লকডাউন?‌

অমরাবতীতে কি লকডাউন?‌

মহারাষ্ট্রের বিদর্ভ প্রদেশের অমরাবতী জেলাতে একসপ্তাহের দীর্ঘ লকডাউন জারি করা হয়েছে, যা ২২ ফেব্রুয়ারি রাত আটটা থেকে শুরু হবে। ১ মার্চ সকাল ৮টায় তা শেষ হবে। জরুরি সেবার সঙ্গে যুক্ত যাঁরা কাঁরা ব্যাতীত সবাই ঘরেতেই থাকবে। এছাড়া সব দোকান, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, প্রশিক্ষণ স্কুল সব বন্ধ থাকবে। দৈনন্দিন ব্যবহারের জন্য জিনিস কেনাকাটার সময় হল সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা। সিনেমা হল, জিম, সুইমিং পুল, পার্ক বন্ধ রাখা হবে। বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় উদ্দেশ্যে কোনও সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। মাস্ক পরা ও সামাজিক দুরত্ব মেনে চলা বাধ্যতামূলক।

নাগপুরে কি নির্দেশিকা জারি রয়েছে?‌

নাগপুরে কি নির্দেশিকা জারি রয়েছে?‌

নাগপুর পুরনিগম (‌এনএমসি)‌ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে শুক্রবার কড়া কোভিড-১৯ বিধি জারি করল। এই বিধির ফলে হোটেলগুলি এখন থেকে ৫০ শতাংশ অতিথিদের নিয়ে কাজ চালাবে এবং পাঁচ জনের বেশি করোনা পজিটিভ কেস সহ আবাসনগুলি সিল করে দেওযা হবে। মুম্বইয়ের মতো নাগপুরেও হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের হাতে স্ট্যাম্প মেরে দেওয়া হবে এবং কারোর মৃত্যুর শেষকৃত্যে ২০ জনের বেশি মানুষ যাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+