খোঁজ পাওয়া যাচ্ছে না নুপুর শর্মার! মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের দাবি ঘিরে চাঞ্চল্য

খোঁজ পাওয়া যাচ্ছে না নুপুর শর্মার! মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের দাবি ঘিরে চাঞ্চল্য

বিতর্কিত বিজেপি নেত্রী নুপুর শর্মার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই দাবি করেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। একটি টেলিভিশন শোয়ে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে সাসপেন্ড করে বিজেপি। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এমনকী আরবের দেশগুলিও এই নিয়ে কড়া সমালোচনা করেছিল। এক কথায় নুপুর শর্মার এই মন্তব্যের জেরে মোদী সরকারকে রীতিমত চাপের মুখে পড়তে হয়েছিল আরবের দেশগুলির কাছে।

খোঁজ পাওয়া যাচ্ছে না নুপুর শর্মার! মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের দাবি ঘিরে চাঞ্চল্য

নুপুর শর্মার বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় এফআইআর দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর দাবি করেছে বিজেপি নেত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে রাজধানী দিল্লিতে নুপুর শর্মার সন্ধানে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। কিন্তু তাঁক কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মুম্বই পুলিশের পক্ষ থেকে ইমেল মারফৎ বিজেপি নেত্রীকে সমন পাঠানো হয়েছিল। তার কোনও জবাবও তিনি দেননি।

নবীকে নিতে বিতর্কিত মন্তব্য করায় নুপুর শর্মার বিরুদ্ধে মহারাষ্ট্রের ঠাণেতে এফআইআর দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই নুপুর শর্মার হাতে সমন দেওয়ার জন্য গিয়েছিল দিল্লি পুিলশের একটি প্রতিনিধি দল। দিল্লিতে নুপুর শর্মার কোনও খোঁজ মহারাষ্ট্র পুলিশ পায়নি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে জানিয়েছেন দিল্লি পুিলশের পক্ষ থেকে কোনও রকম সহযোগিতা করা হচ্ছে না। বারবার নুপুর শর্মার সন্দানে তাঁদের কাছে সাহায্য চাওয়া হচ্ছ কিন্তু নুপুর শর্মা কোনও হদিশ তাঁরা দিচ্ছন না বলে অভিযোগ করা হয়েছে।

মে মাসের শেষ থেকে নুপুর শর্মার মন্তব্য ঘিরে গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। ভারতের কড়া সমালোচনা করছিল প্রায় ১৪টি দেশ। আরবের দেশগুলি ভারতীয় পণ্য বর্জন করতে শুরু করে দিয়েছিল। তারপরেই নুপুর শর্মাকে সাসপেন্ড করে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল বিজেপি। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। েদশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। একাধিক জায়গায় এই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। এমনকি সংঘর্ষের মত ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে তার আঁচ এসে পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+