সরকার গঠন নিয়ে ঐক্যমত্যের সংকট, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র

বিজেপি সরকার গঠনের দাবি থেকে সরে এসেছে। শিবসেনা সরকার গঠন করতে চাইলেও আসন সংখ্যা জোগার করতে হিমসিম খাচ্ছে। কিছুতেই এনসিপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে পারছে না শিবসেনা।

বিজেপি সরকার গঠনের দাবি থেকে সরে এসেছে। শিবসেনা সরকার গঠন করতে চাইলেও আসন সংখ্যা জোগার করতে হিমসিম খাচ্ছে। কিছুতেই এনসিপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে পারছে না শিবসেনা। গতকাল থেকে দফায় দফায় দুই দলের নেতাদের মধ্যে আলোচনা চললেও একাধিক বিষয়ে একমত হতে পারেনি দুই দল। যার জেরে চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্বভাবনাই বেশি।

সরকার গড়তে মরিয়া চেষ্টা

সরকার গড়তে মরিয়া চেষ্টা

মহারারাষ্ট্রে সরকার গড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে শিবসেনা। গতকাল থেকে এনসিপির সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেছেন শিবসেনার নেতারা। কিন্তু কিছুতেই ঐক্যমত্য পৌঁছতে পারছেন না তাঁরা। আসন সংখ্যার হিসেবে মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনার পরেই রয়েছে এনসিপি। তাঁদের কাছে ৫৪টি আসন রয়েছে। সেকারণেই শিবসেনা বারবার এনসিপিকে রাজি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। এদিকে আজকেই সরকার গঠন নিয়ে শিবসেনাকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে এনসিপি। এদিকে গতকাল শিবসেনার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পর এনসিপিকে ডেকে পাঠান মহারাষ্ট্রের রাজ্যপাল। তিনি জানিয়েছেন সরকার গঠনের জন্য সমর্থনের কথা জানিয়ে চিঠি দিয়ে তাঁরা আলোচনা চালাতে পারেন।

ধোঁয়াশায় রেখেছে কংগ্রেস

ধোঁয়াশায় রেখেছে কংগ্রেস

এদিকে এনসিপি শরিক কংগ্রেস এখনও শিবসেনাকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়নি। গতকাল দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর কংগ্রেস বাইরে থেকে শিবসেনা এনসিপি জোটকে সমর্থন জানাতে পারে। কিন্তু সেকথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি কংগ্রেস।

অপেক্ষার রাজনীতি করছে বিজেপি

অপেক্ষার রাজনীতি করছে বিজেপি

বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী মহারাষ্ট্রে একক বৃহত্তম দলের অবস্থানে রয়েছে বিজেপি। কিন্তু সরকার গঠনের মতো একক সংখ্যা গরিষ্ঠতা তাঁদের কাছে নেই। সেকারণেই শরিক শিবসেনাকে এতোদিন ধরে তোয়াজ করে গিয়েছে বিজেপি। কিন্তু শিবসেনা যখন নিজদের দাবিতে অনড় থেকেছে তখন সরকার গঠন থেকে সরে এসে অপেক্ষার রাজনীতি শুরু করেছে বিজেপি।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল সরকার গঠনের মতো দাবি জানাতে পারেনি। যার কারণে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+