হরিয়ানার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬১.৬২%, মহারাষ্ট্রে ভোট পড়ল ৫৫.৩৫%

মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দুই রাজ্যের পাশাপাশি সবমিলিয়ে মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আরও ৫১টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে একইসঙ্গে। হরিয়ানায় শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রয়েছে কংগ্রেস ও ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের বিরুদ্ধে লড়াই কংগ্রেস-এনসিপি জোটের। মহারাষ্ট্রেও ক্ষমতায় রয়েছে বিজেপিই।

LIVE হরিয়ানার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬১.৬২%, মহারাষ্ট্রে ভোট পড়ল ৫৫.৩৫%

একনজরে সারা দিনের সমস্ত আপডেট

Oct 21, 2019, 6:15 pm IST

হরিয়ানার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৬১.৬২ শতাংশ। এবং মহারাষ্ট্রে ভোট পড়ল ৫৫.৩৫ শতাংশ।
Oct 21, 2019, 5:23 pm IST

মুম্বইয়ে ভোট দিলেন সস্ত্রীক অভিষেক বচ্চন।
Oct 21, 2019, 5:21 pm IST

শেষবেলায় ভোট দিয়ে বেরিয়ে এলেন বলিউড তারকা সলমন খান।
Oct 21, 2019, 4:31 pm IST

হরিয়ানায় বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩৯.৫৮ শতাংশ।
Oct 21, 2019, 4:30 pm IST

বিকেল চারটে পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়ল ৪৩.২৩ শতাংশ।
Oct 21, 2019, 3:39 pm IST

মহারাষ্ট্র ও হরিয়ানায় দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৩২ শতাংশ।
Oct 21, 2019, 3:05 pm IST

মহারাষ্ট্রে ভোট দিলেন হৃত্বিক, অনিল কাপুররা। দলে দলে এসে ভোট দিলেন অনেক বিখ্যাত ব্যক্তিত্বই।
Oct 21, 2019, 1:48 pm IST

নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন হেমা মালিনী।
Oct 21, 2019, 1:47 pm IST

৯৩ বছর বয়সী জনৈক খান্নাজী ভোট দিলেন। ছবি তুললেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির সঙ্গে।
Oct 21, 2019, 1:46 pm IST

অভিনেতা গোবিন্দা ও স্ত্রী সুনীতা ভোট দিলেন।
Oct 21, 2019, 1:46 pm IST

সপরিবার ভোট দিলেন সচিন তেন্ডুলকর।
Oct 21, 2019, 12:24 pm IST

অভিনেতা প্রেম চোপড়া মুম্বইয়ে ভোটদান করলেন।
Oct 21, 2019, 12:23 pm IST

সপরিবারে ভোট দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
Oct 21, 2019, 12:22 pm IST

হরিয়ানায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
Oct 21, 2019, 12:21 pm IST

মহারাষ্ট্রে ভোট দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
Oct 21, 2019, 11:49 am IST

সস্ত্রীক ভোট দিলেন অভিনেতা রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা।
Oct 21, 2019, 10:52 am IST

সাইকেলে চেপে ভোট দিতে এলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
Oct 21, 2019, 10:52 am IST

ভোট দিলেন টেনিস তারকা মহেশ ভূপতি ও অভিনেত্রী লারা দত্ত।
Oct 21, 2019, 10:51 am IST

মুম্বইয়ে ভোট দিলেন অভিনেতা আমির খান।
Oct 21, 2019, 10:49 am IST

সকাল ৯টা পর্যন্ত হরিয়ানায় ভোট পড়ল ৮.৭৬ শতাংশ ও মহারাষ্ট্রে ৫.৪৬ শতাংশ।
Oct 21, 2019, 10:47 am IST

ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।
Oct 21, 2019, 9:45 am IST

ভোটের মাঝেই মুম্বইয়ে শুরু বৃষ্টি। লাতুরে বৃষ্টি মাথায় দিয়ে ভোট দিতে এলেন ভোটাররা।
Oct 21, 2019, 9:36 am IST

হরিয়ানায় দুষ্মন্ত চৌতালার পরিবার ট্রাক্টরে করে ভোট দিতে এলেন।
Oct 21, 2019, 9:35 am IST

অভিনেতা রবি কিষণ ও অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে ভোট দিলেন মুম্বইয়ে।
Oct 21, 2019, 9:34 am IST

সস্ত্রীক ভোট দিলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল।
Oct 21, 2019, 9:10 am IST

গীতা ও ববিতা ফোগত গোটা পরিবার নিয়ে ভোট দিলেন হরিয়ানায়।
Oct 21, 2019, 9:07 am IST

সোনিপতে ভোট দিলেন বিজেপি প্রার্থী তথা কুস্তিগীর যোগেশ্বর দত্ত।
Oct 21, 2019, 9:01 am IST

মহারাষ্ট্রে ভোট দিলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।
Oct 21, 2019, 8:59 am IST

সস্ত্রীক ভোট দিলেন বিজেপি মন্ত্রী নিতিন গড়কড়ি।
Oct 21, 2019, 8:54 am IST

টিকটক তারকা সোনালি ফোগত হরিয়ানার আদমপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+