করোনা ঠেকাতে গিয়ে দিশেহারা! দৈনিক ১২ ঘণ্টার কার্ফু জারি পুনেতে
মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া৷ এরপর আজ মহারাষ্ট্র সরকারের তরফে কার্ফু ঘোষণা করে৷ আগামীকাল থেকে ১২ ঘণ্টার কার্ফু লাগু হতে চলেছে পুনেতে৷ মহারাষ্ট্র সরকারের তরফে এই খবর জানানো হয়েছে৷ এক সপ্তাহ পর পরিস্থিতি পুনর্বিবেচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে৷

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগজনক
এদিন মুম্বই সহ মহারাষ্ট্রে লকডাউন জারি করা নিয়ে একটি জরুরি বৈঠকে বসে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী এবং আধিকারিকরা। এরপরই একটি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামীকাল সন্ধে ৬ থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত কার্ফু লাগু থাকবে৷ আগামী শুক্রবার ফের একটি বৈঠক হবে৷ সেখানে কার্ফু ও করোনা নিয়ে আলোচনা করা হবে৷ তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷

কী কী বন্দ থাকবে?
সন্ধে ৬টা থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ খাবারের হোম ডেলিভারি, ওষুধ এবং অত্য়াবশ্য়কীয় পণ্য় সামগ্রীর দোকান খোলা থাকবে৷ গতকাল রাতে পুনের প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য়া ৮০১১৷ তারমধ্য়ে ৪ হাজারের বেশি আক্রান্ত পুনের পুর এলাকায়৷ এই পরিস্থিতিতে নাইট কার্ফু জারি করা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন সেখানকার প্রশাসনিক আধিকারিকরা৷

কোভিড নিয়ন্ত্রণ করা নিয়ে নির্দেশিকা জারি
এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর৷ ৬ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন৷ ডাক্তারদের পরামর্শেই এবার হাসপাতালে ভর্তি হন তিনি৷ দিন দিন করোনা পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছাচ্ছে তাতে চিন্তিত কেন্দ্রীয় সরকার৷ কয়েকদিন আগে রাজ্য়গুলির সঙ্গে একটি বৈঠকও হয়৷ কীভাবে কোভিড নিয়ন্ত্রণ করা হবে সে-নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications