Ladla Bhai Scheme: ১২ পাশে ৬ হাজার! স্নাতক হলেই মিলবে ১০ হাজার! সরকারের নতুন 'লাডলা ভাই স্কিম' জানুন
Ladla Bhai Scheme: 'লাডলি বহেনা যোজনা' ভারতের অন্যতম বিখ্যাত একটা স্কিম। মধ্যপ্রদেশে এই স্কিম বেশ জনপ্রিয় হয়েছে। তবে এবার 'লাডলা ভাই স্কিম' শুরু হতে চলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে নয়া এই স্কিমের কথা ঘোষণা করেছেন।
আষাঢ়ী একাদশী উপলক্ষে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পন্ধরপুরের বিঠল মন্দিরে গিয়েছিলেন। সেখানেই নয়া এই স্কিমের (Ladla Bhai Scheme) বিষয়ে জানিয়েছেন।

'লাডলা ভাই স্কিমে'র (Ladla Bhai Scheme) বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী শিণ্ডে জানিয়েছেন, ক্লাস ১২ পাশ করেছেন এমন যুবকদের মহারাষ্ট্র সরকার প্রত্যেক মাসে ৬ হাজার টাকা করে দেবে। ডিপ্লোমা করছেন এমন যুবকদের ৮ হাজার টাকা এবং গ্র্যাজুয়েট করছে এমন যুবকদের প্রতি মাসে ১০ হাজার করে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
তবে এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, যুবকদের যে কোনও সংস্থায় শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ (Ladla Bhai Scheme) দেওয়া হবে। এক বছর পর্যন্ত সেখানে ট্রেনিং নেওয়ার সুযোগ থাকবে। সেই ট্রেনিংয়ের ভিত্তিতে আগামীদিনে কাজের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন একনাথ শিন্ডে। খুব শীঘ্রই এই স্কিম (Ladla Bhai Scheme) কার্যকর হবে বলেও জানা গিয়েছে। আর তা কার্যকর করা হলেই কীভাবে কোথায় আবেদন করা যাবে তা জানানো হবে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, সামনেই মহারাষ্ট্রে রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী শিন্ডের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির ফল তেমন ভালো হয়নি।
🚨 Maharashtra government announces Rs 6000 per month to 12th pass youth, Rs 8000 for diploma holders, and Rs 10,000 for graduates as stipend. pic.twitter.com/XLrFDM3ddd
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 17, 2024
বেকারত্ব ইস্যুতে ক্রমশ ক্ষোভ বাড়ছে বেকার যুবক-যুবতীদের উপর। পাল্টা বেকারত্বকে ইস্যুকে ময়দানে নেমে এখন থেকেই প্রচারে বিরোধীরা। যা চাপ বাড়াচ্ছে শিণ্ডে সরকারের। এই অবস্থায় এই ঘোষণা (Ladla Bhai Scheme) খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এতে কিছুটা হলেও যুবক-যুবতীদের ক্ষোভ সামলানো যাবে বলে মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, এটা সম্পূর্ণটাই রাজনৈতিক গিমিক। আগামিদিনে মহারাষ্ট্রের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে।












Click it and Unblock the Notifications