Maharashtra Govt Formation: রাতেই অসুস্থ শিন্ডেকে দেখতে ছুটলেন ফড়নবীশ! তাহলে কী এবার সত্যিই...
Maharashtra govt formation: মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) । ফল প্রকাশ হয়ে গিয়েছে বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও মহারাষ্ট্রে সরকার গঠন হয়নি। কার্যত গত ১০দিন ধরে একেবারে টানটান নাটক চলছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে।
আর এর মধ্যেই অসুস্থ শিন্ডের সঙ্গে দেখা করলেন দেবেন্দ্র ফড়নবীশ। বর্তমান পরিস্থিতিতে তাঁদের এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘ কয়েকদিন ধরে মারাঠা রাজ্যে চলা টানাপড়েনের ইতি মিলল বলেই মনে করা হচ্ছে (Maharashtra govt formation) ।

জানা যায়, দেবেন্দ্র ফড়নবীশ সরকারে স্বরাষ্ট্র দফতর চান শিবসেনা নেতা। আর তা নিয়ে বিজেপির সঙ্গে কার্যত সংঘাতের সূত্রপাত। বিজেপিও গুরুত্বপূর্ণ এই দফতর নিজেদের হাতেই রাখতে চায়। তবে মঙ্গলবার বিজেপ নেতা শিন্ডের সঙ্গে দেখা করে এই ইস্যুতে দীর্ঘক্ষণ বৈঠক করে বলে জানা গিয়েছে। আর এরপরেই বরফ গলেছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।
আর সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফড়নবীশের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র দফতর নিয়ে একনাথ শিণ্ডে যে জেদ করে বসেছিলেন তা থেকে কিছুটা সরেছেন। আর তাতেই সরকার গঠনের রাস্তা স্পষ্ট হয়েছে বলেই দাবি। যদিও অন্য এক সংবাদমাধ্যমের দাবি, দফতর ভাগাভাবি নিয়ে এখনও মতভেদ আছে। সেক্ষেত্রে সম্পূর্ণ মন্ত্রিসভা শপথ আগামী পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নাও নিতে পারে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী পদের জন্য দেবেন্দ্র ফড়নবীশ শপথ নেবেন। এবং ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এনসিপি নেতা অজিত পাওয়ার।
তবে একনাথ শিণ্ডে উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সে পদের জন্য ছেলে শ্রীকান্ত শিন্ডের নাম শোনা যাচ্ছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুত্র। তিনি স্পষগট জানিয়ে দিয়েছেন, উপমুখ্যমন্ত্রী পদ চাওয়া হয়নি। এমনজকি মন্ত্রিসভার কোনও দৌড়েই নেই বলে জানান শ্রীকান্ত। ফলে সিবসেনার তরফে কে কোন পদে তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে!
Maharashtra govt formation: রাজ্যপালের কাছে যাবেন জোটের নেতারা
যা খবর, আজ বুধবার মহারাষ্ট্র রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যেতে পারে মহাজুটি জোটের সদস্যরা। বিকেল সাড়ে তিনটে নাগাদ সময় চেয়েছে বলে জানা গিয়েছে। শপথ হবে আগামীকাল ৫ তারিখ। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications