মহারাষ্ট্রে নতুন সংকট, পদত্যাগ করা ইচ্ছে প্রকাশ করলেন রাজ্যপাল, কোশিয়ারির মন্তব্যে নতুন জল্পনা

ছত্রপতী শিবাজীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা কোশিয়াড়ি।

শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শাসক বিরোধী উভয় গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়াড়ি। এবার তিনি পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছেন। কোশিয়াড়ি জানিয়েছেন তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে ইস্তফা করতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন।

কোশিয়ারির মন্তব্যে নতুন জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কোশিয়াড়ি জানিয়েছিলেন যে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল পদের সবরকম রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যহতি চান। বাকি জীবনটা তিনি পড়াশোনা করেই কাটিয়ে দিতে চান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লিখেছেন রাজ্যপাল কোশাড়িয়া। তাঁর বয়স এখন হয়েছে ৮০ বছর। চিঠিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ইচ্ছে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন বলে অনুরোধ জানিয়েছেন িতনি।

সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুম্বইয়ে মেট্রো রেলের উদ্বোধন করতে এসেছিলেন সেখানে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের পদত্যাগ করার ইচ্ছের কথা জানিয়েছেন। সেই সলঙ্গে মহারাষ্ট্রকে একটি বড় রাজ্য এবং উন্নয়নশীল রাজ্য বলে লিখেছেন তিনি। কোশিয়ারি বলেছেন প্রধানমন্ত্রী মোদী সবসময় তাঁর বক্তব্যের গুরুত্ব দিয়েছেন। এবং তাঁর বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এবারও সেটাই করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে ছত্রপতি শিবাজীকে নিয়ে বলতে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়াড়ি বলেছিলেন, ছত্রপতি শিবাজী প্রাচীন আমলের একজন আইকন যেমনটা ছিলেন বিআর আম্বেদকর। আর এখনকার নীতীন গড়করি। তাতেই প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। তার জেরেই হয়তো রাজনীতি থেকে সন্যাস নিতে চাইছেন। এমনইজল্পনা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+