সরকার গড়ার জন্য উদ্ধবকে আমন্ত্রণ জানানো উচিত, দাবি কংগ্রেস নেতার

সরকার গড়ার জন্য উদ্ধবকে আমন্ত্রণ জানানো উচিত, দাবি কংগ্রেস নেতার

ফড়নবিশের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চবন। তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংকে অনুরোধ জানিয়েছেন ফড়নবিশের পদত্যাগ পত্র গ্রহন করার জন্য। একই সঙ্গে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে সরকার গড়ার আহ্বান জানানোর অনুরোধ জানিয়েছেন।

সরকার গড়ার জন্য উদ্ধবকে আমন্ত্রণ জানানো উচিত, দাবি কংগ্রেস নেতার

সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পরেই শোরগোল পড়ে গিয়েছিল বিজেপি শিবিরে। দফায় দফায় বৈঠক করেছেন তাঁরা। দিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। তারপরেই দেবেন্দ্র ফড়নবিশ পদত্যাগ করার কথা জানা। তারপর সাংবাদিক বৈঠক করে রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন দেবেন্দ্র ফড়নবিশ।

এদিকে ফড়নবিশের পদত্যাগের পরেই শিবসেনা-কংগ্রেস এবং বিজেপি শিবিরে সরকার গঠনের তোরজোর শুরু হয়ে গিেয়ছে। পদত্যাগ করেছে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। সঙ্গে সঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন অজিত পাওয়ার এখন শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গেই রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+