মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানিয়ে কেন্দ্রকে রিপোর্ট রাজ্যপালের

শিবসেনার সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জানালেন মাহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

শিবসেনার সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জানালেন মাহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এই মর্মে রাজভবন থেকে জারি এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যপাল নিশ্চিত হয়ে গিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে সাংবিধআনিক উপায়ে মহারাষ্ট্রের সরকার চালানো আর সম্ভব হচ্ছে না। এই বিষয়ে একটি রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পাঠিয়েছেন। সেখানে তিনি মহারাষ্ট্রে সংবিধানের ৩৫৬ ধারা লাগুর সুপারিশ জানিয়েছেন।

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের

প্রসঙ্গত কয়েক ঘণ্টা আগে রাজভবনের তরফে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জানানো সংক্রান্ত খবর ভুয়ো বলে বিবৃতি জারি করা হয়েছিল। তবে এরই মাঝে খবর আসে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে। এর কিছুক্ষণ পর রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হয় যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল।

সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল সেনার

সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল সেনার

এদিকে শিবসেনা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে। সেখানে শিবসেনাকে সরকার গঠনের জন্য দেওয়া সময় না বাড়ানোর রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে সেনা। শিবসেনার হয়ে মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট সুনীল ফার্নান্ডেজ।

সেনার দাবি খারিজ করে এনসিপিকে ডেকেছিলেন রাজ্যপাল

সেনার দাবি খারিজ করে এনসিপিকে ডেকেছিলেন রাজ্যপাল

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে শিবসেনাকে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত চিঠি দিতে বলেছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তবে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে মতপার্থক্য থেকে যাওয়ায় সেই চিঠি দিতে ব্যর্থ হয় শিবসেনা। চিঠি দিতে না পেরে রাজ্যপালের থেকে দুই দিনের সময় চেয়েছিল। তবে সেই সময় দিতে নারাজ হন রাজ্যপাল। বদলে এনসিপিকে ডেকে পাঠান রাজ্যপাল।

সেনার এনডিএ ত্যাগ

সেনার এনডিএ ত্যাগ

এর আগে এনসিপির শর্ত মতো এনডিএ থেকে বেরিয়ে আসে শিব সেনা। কেন্দ্রে মোদী মন্ত্রিসভায় তাদের দলের একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তকে পদত্যাগ করতে বলা হয়। তবে এরপরও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে অন্য মেরুতে থাকার কারণে জোট গঠনে দোনামোনা করছে শরদ-সনিয়ারা।

সরকার গঠন করতে ব্যর্থ সব দল

সরকার গঠন করতে ব্যর্থ সব দল

গত শনিবার একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তখন বিজেপিকে তিন দিনের সময় দিয়েছিলেন তিনি। বিজেপি পরে জানিয়ে দেয় যে এই মুহূর্তে সরকার গঠনের সংখ্যা নেই তাদের কাছে। এরপরেই ডাক পরে উদ্ধবের সেনার। তবে তাদের দেওয়া হয় মাত্র একদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+