'অপমানের কথা কল্পনাতেও ভাবি না', বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন রাজ্যপাল

মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির মন্তব্যে বিতর্কের ঝড়। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কোশিয়ারি। আর সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রে বসবাসকারী গুজরাটিদের ভূয়শী প্রশংসা করেন তিনি। এমনকি মহারাষ্ট্র থেকে গুজরাট ও রাজস্থানে

মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির মন্তব্যে বিতর্কের ঝড়। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কোশিয়ারি। আর সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রে বসবাসকারী গুজরাটিদের ভূয়শী প্রশংসা করেন তিনি। এমনকি মহারাষ্ট্র থেকে গুজরাট ও রাজস্থানের বাসিন্দাদের সরিয়ে নিলে রাজ্যকে আর দেশের বাণিজ্য নগরী বলা যাবে না বলেও মন্তব্য করেন সে রাজ্যের রাজ্যপাল।

গুজরাতি-রাজস্থানী মন্তব্যে ক্ষমা চাইলেন রাজ্যপাল

আর তা নিয়ে শুরু হয় জোর বিতর্ক। রাজ্যপালের এহেন মন্তব্যে কার্যত সমালোচনার ঝড় ওঠে।

এমনকি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠতে থাকে। যার ফলে ক্রমশ কোনঠাসা হতে শুরু করে মহারাষ্ট্রের রাজ্যপাল। আর এই অবস্থায় ক্ষমা চাইলেন রাজ্যপাল বিএস কোশিয়ারি। একটি বিবৃতি জারি করে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

ঠিক কি বলেছিলেন তিনি?

সম্প্রতি শিবসেনার তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়। যেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল মন্তব্য করছেন, 'আমি প্রায়ই বলি, যদি মহারাষ্ট্র থেকে গুজরাটি ও রাজস্থানিদের সরিয়ে নেওয়া হয় বিশেষ করে মুম্বই ও থানে থেকে, তাহলে সেখানকার মানুষের হাতে আর টাকা থাকবে না। এমনকি বাণিজ্য নগরী হিসেবে গণ্য করা হবে না বলেও মন্তব্য করেন কোশিয়ারি। আর এরপরেই বিতর্কের ঝড় ওঠে।
সাংসদ সঞ্জয় রাউতের পাশাপাশি শিবসেনার একাধিক নেতা সাংসদ কোশিয়ারির বক্তব্যের নিন্দা করেছেন।

শিবসেনার তরফে অভিযোগ করা হয়েছে, কোশিয়ারি তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে মারাঠিদের অপমান করেছেন। শুধু তাই নয়, সঞ্জয় রাউত লেখেন, সাংসদ বলেন, 'এই মন্তব্যের মাধ্যমে কোশিয়ারি মারাঠিদের ভিক্ষুক বলতে চেয়েছেন।' এরপরেই একনাথ শিন্ডেকে নিশানা করে বলেন, 'এবার তো আপনি কিছু বলুন।' এমনকি কোশিয়ারির এই মন্তব্যের জন্য পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন শিবসেনা সাংসদ।

এমনকি কংগ্রেস সহ সমস্ত দল থেকেই এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। আর এরপরেই বিতর্কে ক্ষমা চাইলেন রাজ্যপাল।

তিনি লিখছেন, গত ২৯শে জুলাই একটি অনুষ্ঠানে কিছু সম্প্রদায়ের অবদানের প্রশংসা করতে আমি হয়তো কিছু ভুল করেছি। কিন্তু গত তিন বছর ধরে মহারাষ্ট্রের মানুষের থেকে আমি ভালোবাসা পেয়েছি। এমনকি মহারাষ্ট্র ও মারাঠি ভাষার সম্মান বাড়াতে যথাসাধ্য চেষ্টা করেছেন বলেও উলেখ রাজ্যপালের। কিন্তু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজান্তেই কিছু ভল হয়ে যায়। কিন্তু কখনও মহারাষ্ট্রের অপমান তা ভাবনার মধ্যেই আসে না বলে দাবি কোশিয়ারির। তা সত্ত্বেজ এভুল তিনি করেছেন তা ক্ষমা হিসাবেই এই রাজ্যের মানুষ দেখবে বলে আবেদন রেখেছেন রাজ্যপাল তাঁর বক্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+