করোনার আক্রান্তদের বিসিজি টিকা দেওয়ার অনুমতি চাইল মহারাষ্ট্র সরকার
করোনার আক্রান্তদের বিসিজি টিকা দেওয়ার অনুমতি চাইল মহারাষ্ট্র সরকার
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি করোনা রোগীদের চিকিৎসায় বিসিটি টিকা প্রয়োগের অনুমতি চাইল মহারাষ্ট্র সরকরা। মহারাষ্ট্রের একটি পুরনো গবেষণা সংস্থা জানিয়েছে বিসিজি টিকা প্রয়োগে রোধ করা যাবে করোনা সংক্রমণ। তার পরেই এই অনুমতি চায় উদ্ধব ঠাকরের সরকার।

করোনা মোকাবিলায় বিসিটি টীকা
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিসিজি টীকা প্রয়োগের অনুমতি চেয়ে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এবং ড্রাগ কনট্রোলার জেনারেলের কাছে আবেদন জানিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ের অফকিন ইনস্টিটিউট গবেষণা করে জানিয়েছে বিসিজি টীকা প্রয়োগে করোনা সংক্রমণ রোধ করা যাবে। তারপরেই মহারাষ্ট্র সরকার এই আবেদন জানায় বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ
দেশের মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে সংক্রামিত হয়েছেন প্রায় ৫০০-র অধিকা মানুষ। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মুম্বইয়ের ধারাভি বস্তিতেও ছড়িয়েছে করোনা সংক্রমণ।

হু-য়ের সতর্কতা
গত ১২ এপ্রিল বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা সংক্রমণে রুখতে বিসিজি টীকা যে কাজ করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা মূলক প্রয়োগ করা হয়েছে। কিন্তু তার ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। তবে বিসিজি টীকা নেওয়া যাঁদের রয়েছে তাঁদের করোনা সংক্রমণ কম হচ্ছে বলে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications