পহেলগাঁওয়ে নিহত রাজ্যবাসীর পরিবারকে ৫০ লক্ষ টাকা করে দেবে মহারাষ্ট্র সরকার
ভারতের মিনি সুইজারল্যান্ড বৈসরণ অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন। এই মাসেও এখানেও প্রচুর পর্যটকের আনাগোনা লেগে রয়েছে। তবে ২২ এপ্রিল মঙ্গলবার জঙ্গি হামলার ঘটনায় ভূস্বর্গ যেন প্রাণহীন হয়ে পড়ে! এই ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন, আহত বহু পর্যটক।
মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, রাজ্য সরকার পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত ছয় রাজ্যবাসীর পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে দেবে। সেই সঙ্গে তিনি আরও বলেন রাজ্য সরকার এই জঙ্গি হামলায় যে সকল ব্যক্তি নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের চাকরিও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার আমাদের সরকারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষাগত সমস্ত রকমের সাহায্য করা হবে। মৃতের পরিবারকে চাকরিও দেওয়া হবে বলে তিনি জানান।
২৯ এপ্রিল, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই সঙ্গে তিনি জঙ্গি হামলায় নিহতদের প্রতি আন্তরিক শ্রদ্ধাও জানিয়েছেন। সরকার আর্থিক সহায়তার পাশাপাশি, সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেবে বলে জানায়।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, যে পহেলগাঁও জঙ্গি হামলার শিকার সন্তোষ জগদলের মেয়েকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন।
তবে এর আগেও, জম্মু ও কাশ্মীর সরকার জঙ্গি হামলায় নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ও আহতদের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রিয়জনদের মৃত্যু কোনও অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবুও তাদের পাশে থাকছে সরকার। তিনি বলেন, সরকার নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।
তিনি আরও বলেন, যে সকল ব্যক্তি এই ঘটনায় ভুক্তভুগী তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যে সকল ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছেন, তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, জঙ্গি হামলায় পর্যটকের মৃত্যু মিছিলে কড়া নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে রয়েছে জম্মু-কাশ্মীর। আর এই ঘটনায় কাশ্মীরে কিন্তু বনধ পালন করা হয়েছে। সেই সঙ্গে বলিউড, টলিউড থেকে বড় বড় তারকারা, ক্রিকেটাররাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সকলেই কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা করেছেন। শুধু তাই নয়, এই ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তিও স্থগিত করেছে ভারত।












Click it and Unblock the Notifications