লকডাউনে আটকে পড়া শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের! পরিবহণ খরচ দেবে মহারাষ্ট্র সরকার

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের পরিবহন খরচ দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। যাতে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাতে হবে শ্রমিকদে। তাঁরাই রাজ্যে ফেরানোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে। এক্ষেত্রে স্বাস্থ্য় পরীক্ষা বাধ্যতামূলক। হবে করোনা ভাইরাসের টেস্টও।

ভিনরাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক

ভিনরাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক

লকডাউনে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বহু শ্রমিক। একদিকে পকেটে টান, অন্যদিকে পরিবারের চিন্তা। দুই মিলিয়ে নাজেহাল তাঁরা। এই পরিস্থিতিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেও কীভাবে ফিরবেন। অনেকেই অপেক্ষা না করে সাইকেলে, বাইকে বা হেঁটে ফেরার চেষ্টা করেন। যার পরিণাম, ঔরঙ্গাবাদে ১৬ জন শ্রমিকের মৃত্যু বা মধ্যপ্রদেশে দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু। এরপরও ছবিটা পালটায়নি।

শ্রমিক স্পেশাল চালু হলেও বিপাকে শ্রমিকরা

শ্রমিক স্পেশাল চালু হলেও বিপাকে শ্রমিকরা

শ্রমিক স্পেশাল ট্রেন চালু হলেও সংশ্লিষ্ট রাজ্য সরকার যোগাযোগ না করায় বা তাঁদের পকেটে টাকা না থাকায় পায়ে হেঁটে বা সাইকেলেই বাড়ি ফেরার উদ্যোগ নিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে শ্রমিকদের সাহায্যে তাঁদের পরিবহন খরচ দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কাছে নাম নথিভুক্ত করবেন শ্রমিকরা। এবং তাঁদের পরিবহনের জন্য প্রয়োজনীয় টাকা ভারতীয় রেলকে পাঠাবে মহারাষ্ট্রের বিভিন্ন জেলা আধিকারিক।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে টাকা

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে টাকা

এই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র মহারাষ্ট্রে আটকে রয়েছেন এমন মানুষজনকেই নয়, ভিনরাজ্য়ে আটকে থাকা মহারাষ্ট্রের মানুষদেরও একইভাবে ফিরিয়ে আনা হবে রাজ্যে। এক্ষেত্রে তাঁদেরও ট্রেনের টাকা দিতে হবে না।

মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেনের ব্যবস্থা করে রেল

মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেনের ব্যবস্থা করে রেল

এর আগে মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেনের ব্যবস্থা করে রেল মন্ত্রক। কিন্তু রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও সম্মতি দেওয়া হয়নি। এই নিয়ে টুইট করেছিলেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ট্রেনগুলি ছাড়ার অনুমতি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদনও জানান তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে অনুরোধও করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+