মহারাষ্ট্রে শপথগ্রহণ অনুষ্ঠান: অজিতকে জড়িয়ে ধরলেন সুপ্রিয়া!দেবেন্দ্রকে দেখে কী করলেন এনসিপি নেত্রী

একমাসের চরম নাটকীয়তার পর এদিন শেষমেশ মহারাষ্ট্র পেতে চলেছে তাদের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ পাঠ করার কথা শিবসেনার উদ্ধব ঠাকরের। আর সেই অনুষ্ঠানের আগে আজ সকাল ৮ টা থেকেই শুরু হয়ে যায় মহারাষ্ট্র বিধানসভার পর্ব। সেখানে বিধায়কদের শপথ পাঠ অনুষ্ঠান শুরু হয়। আর এই অনুষ্ঠান ঘিরে উঠে আসে কিছু বিরল রাজনৈতিক দৃশ্য।

ফড়নবীশ ঢুকতেই কী করলেন সুপ্রিয়া?

এদিন মহারাষ্ট্রের শপথ পাঠ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাতে বিধানসভায় দেখা যায় এনসিপির সুপ্রিয়া সুলেকে। সেখানে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ আসতেই দুই রাজনৈতিক নেতা নেত্রীর মধ্যে হাসি বিনিময় হতে দেখা যায়।

অজিতকে জড়িয়ে ধরা

যাবতীয় জটিলতা কাটিয়ে আজ সরকার গঠনের পথে মহারাষ্ট্রের মহা আঘাড়ি জোট। আর এই এনসিপি-কংগ্রেস-শিবসেনার সরকার গঠনের পথে যিনি মূল জট তৈরি করেছিলেন তিনি হলেন এনসিপির অজিত পাওয়ার আর সেই অজিতকে বিধানসভায় দেখতেই জড়িয়ে ধরেন এনসিপির সুপ্রিয়া সুলে।

আদিত্যর সিদ্ধিবিনায়কে পুজো


এদিন বিধানসভায় ঠাকরে পরিবার থেকে প্রথমবার বিধায়ক হয়ে শপথ নিচ্ছেন শিবসেনার আদিত্য ঠাকরে। তার আগে বৃহস্পতিবার সকালেই উদ্ধবপুত্রকে দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে পুজো দিয়ে তার পর তিনি পৌঁছে যান বিধানসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+