উত্তরপ্রদেশ, দিল্লির পর আরও এক রাজ্যে জারি হতে চলেছে কড়া করোনাবিধি

উত্তরপ্রদেশ, দিল্লির পর আরও এক রাজ্যে জারি হতে চলেছে কড়া করোনাবিধি

গোটা দেশ জুড়ে থাবা বসিয়েছে ওমিক্রন. আর এই ওমিক্রন সংক্রমণ ঠেকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার. তবে এখনও যে যে রাজ্যে এই ভেরিয়েন্টের প্রকোপ দেখা দিয়েছে সেই রাজ্যের সরকার ও ওমিক্রন ঠেকাতে চেষ্টার ত্রুটি রাখছে না. আর এবার আরও একটি রাজ্য সেই পথে হাঁটতে চলেছে.

মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক

মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক

ফাঁড়া যেন কিছুতেই কাটছে না মহারাষ্ট্রের। শিবাজীর বেড়েই চলেছে ওমিক্রনের দাপট। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী এই মুহূর্তে আরব সাগরের তীরের মহানগর মুম্বইতে রেকর্ড পরিমান ওমিক্রন আক্রান্ত হয়েছেন। পাশপাশি গোটা মহারাষ্ট্রে যত পরিমান ওমিক্রন আক্রান্তের সংখ্যা আমনে এসেছে তা পুরো ভারতের ওমিক্রন আক্রান্তের প্রায় ৫০ শতাংশ। তাই যে কোনও রকম ভাবে করোনার এই নয়া প্রজাতির থাবা থেকে রাজ্যকে উদ্ধার করতে ততপর উদ্ধব সরকার।

বিএমসি-র নয়া নির্দেশিকা

বিএমসি-র নয়া নির্দেশিকা

করোনা এবং মূলত ওমিক্রন ঠেকাতে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করতে পারে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন। এই নির্দেশিকাগুলির মধ্যে থাকতে পারে রাতের কারফিউ, বিয়েতে অতিথির সংখ্যার সীমা এবং রেস্তোরাঁগুলির ক্ষমতার উপর নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিসীমা বেঁধে দেওয়া।

 উদ্ধব ঠাকরের পদক্ষেপ

উদ্ধব ঠাকরের পদক্ষেপ

ওমিক্রন রুখতে মরিয়া হয়ে উঠেছে মহারাষ্ট্র সরকার। সূত্রের খবর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্য কোভিড -১৯ টাস্ক ফোর্সের সদস্যদের সাথে আলোচনা করেছেন। যেখানে তারা ক্রিসমাস এবং নববর্ষ উদযাপন, হোটেল এবং রেস্তোরাঁয় বিবাহ এবং পার্টির সময় ভিড় এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

কী থাকবে নয়া নির্দেশিকায়?

কী থাকবে নয়া নির্দেশিকায়?

নয়া নির্দেশিকায় রাতে একটি জায়গায় মাত্র পাঁচ জনকে জড়ো হওয়ার অনুমতি দেওয়া হতে পারে। বিয়েতে অতিথির সংখ্যা ১০০ জনে সীমাবদ্ধ করা হতে পারে। ২৫শতাংশ ক্ষমতা সহ ইনডোর ফাংশন এবং ৫০ শতাংশ ক্ষমতা সহ আউটডোর ফাংশন সংগঠিত করার অনুমতি দেওয়া যেতে পারে। রেস্তোরাঁগুলি ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হতে পারে।

মহারাষ্ট্রের করোনা গ্রাফ

মহারাষ্ট্রের করোনা গ্রাফ

বরাবরই দেশের করোনা তালিকায় প্রথমে নাম থেকেছে মহারাষ্ট্রের। এবারও তার অন্যথা হয়নি। এখনও পর্যন্ত এই রাজ্যে ১১ হাজার ৫৭৮ জন সক্রিয় করোনা রোগী আছে। যাতে নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত ৮০ জনেরও বেশি। বৃহস্পতিবার দেশের মধ্যে রেকর্ড গড়ে মহারাষ্ট্রে একদিনে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ২৩ জন। যা চিন্তা বাড়াচ্ছে এই রাজ্যের সরকারের।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+