মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এবার ব্য়াট ধরল এনসিপি! 'পাওয়ার' গেম শুরু

শিবসেনা ও বিজেপির মধ্যে সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের চরম ঠাণ্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। একের পর এক কটাক্ষে বিজেপিকে নিশানায় রেখেছে শিবসেনা।

শিবসেনা ও বিজেপির মধ্যে সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের চরম ঠাণ্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। একের পর এক কটাক্ষে বিজেপিকে নিশানায় রেখেছে শিবসেনা। ৫০-৫০ ক্ষমতা বণ্টনের দাব নিয়ে বিজেপির উপর 'প্রেশার গেম' অব্যাহত রাখছে শিবসেনা। আর গেরুয়া শিবিরের অন্তবর্তী লড়াই যখন তুঙ্গে তখন হাল কিছুতেই ছাড়তে নারাজ এনসিপি।

প্রফুলের দাবি

প্রফুলের দাবি

এনসিপি-র তরফে প্রফুল প্যাটেল এদিন জানান, পরিস্থিতি দেখে তাঁরা পদক্ষেপ নেবেন। তিনি বলেন,' জনতা যা জনমত দিয়েছে,তাতে আমাদের বিরোধী শিবিরে বসা উচিত। তবে যদি পরিস্থিতি পাল্টায় তাহলে আমরা দেখব।' আর 'পাওয়ার ' বাহিনীর এমন বক্তব্যে মারাঠি রাজনীতি আরও চাঙ্গা হয়ে উঠছে।

এনসিপি-র লড়াই

এনসিপি-র লড়াই

প্রফুল প্যাটেল বলেন, ২০১৪ সালে পরিস্থিতি আলাদা ছিল , আর ২০১৯ সালে পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। এবার সমস্ত দলই নিজেদের ক্ষমতায় লড়ছে। তবে আমরা আমাদের শরিকদলের সঙ্গে লড়েছি, তাই বিজেপির সঙ্গে আমরা কিছুতেই যাব না।

গেরুয়া দ্বন্দ্ব ও কংগ্রেস

গেরুয়া দ্বন্দ্ব ও কংগ্রেস


এদিকে , বিজেপি-শিবসেনা অন্তর্দ্বন্দ্ব যখন তুঙ্গে তখন তখন কংগ্রেস জানিয়েছে, শিবসেনা যদি তাদের কাছে আসে সরকার গঠনের আসা নিয়ে, তাহলে তাঁরা ভাববেন।

গেরুয়া যুদ্ধ

গেরুয়া যুদ্ধ

এদিকে, বিজেপি ও শিবসেনার দাবি যে পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, সেই পরিস্থিতি কেবলই 'শো অফ'। বিজেপি ও শিবসেনার মধ্য়ে আঁতাত তুমুল হারে রয়েছে বলে দাবি দুই শিবিরের। ইতিমধ্যেই বিজেপির তরফে ফড়নবীশকে মুখ্যমন্ত্রিত্বের জন্য বেছে নেওয়া হয়েছে। সেইক্ষেত্রে শিবসেনা এবার কোন স্টান্স নেয়, সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+