১০০০ ছাড়িয়েছে রাজ্যে ওমিক্রন সংক্রমণ, জিম-স্পা-পার্লার বন্ধে না উদ্ধব সরকারের
১০০০ ছাড়িয়েছে রাজ্যে ওমিক্রন সংক্রমণ, জিম-স্পা-পার্লার বন্ধে না উদ্ধব সরকারের
মহারাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ হাজার পার করে গিয়েছে। তারপরেই লকডাউনের পথে হাঁটতে নারাজ উদ্ধব ঠাকরে সরকার। তবে জিম, বিউটি স্যালোঁ, বিউটি পার্লারে ৫০ শতাংশ লোক নিয়ে চালানোর অনুমতি দিয়েছে। দিল্লি সরকারও লকডাউনের পথে হাঁটতে নারাজ। এদিকে গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ১.৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

মহারাষ্ট্রে নতুন করোনা বিধি
মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ না বাড়লেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রায় ১০০০ ছাড়িয়ে গিয়েছে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমেছে। বলা ভাল একটু থমকেছে। এতেই আশার আলো দেখছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। যদিও মনে করা হচ্ছে করোনা বিধিনিষেধ আরও কড়া করলে করোনা ভাইরাসের সংক্রমণ কমবে। কিন্তু মহারাষ্ট্র সরকার লকডাউনের পথে হাঁটতে নারাজ। নতুন করে কিছু বিধিনিষেধ জারি করেছে।

খোলা বিউটি পার্লার, জিম
করোনা সংক্রমণ বাড়ার পর একের পর বিধিনিষেধ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। বন্ধ করে দেওয়া হয়েছিল দোকান বাজার জমায়েত। সেই সঙ্গে সপ্তাহান্তে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু তাতেও সংক্রমণে রাশ টানা যাচ্ছিল না। মহারাষ্ট্রে করোনা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে মারা গিেয়ছেন একজন। তারপরে আরও কড়া করা হয়েছিল বিধিনিষেধ। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণে মারাত্মক আকার নেওয়ার পরেএ করোনা বিধিনিষেধ কড়া করার পথে হাঁটতে চাইছে না মহারাষ্ট্র সরকার। ৫০ শতাংশ লোক নিয়ে জিম-বিউটি পার্লার, বিউটি স্যালোঁ চালানোর অনুমতি গিয়েছে উদ্ধব ঠাকরে সরকার।

দিল্লিও হাঁটছে না লকডাউনের পথে
দিল্লিও লকডাউনের পথে হাঁটতে চাইছে না। অথচ দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ হয়ে গিয়েছে। গত ২ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। তারপরেও কেজরিওয়াল সরকার লকডাউনের পথে হাঁটতে নারাজ। তবে মাস্ক ছাড়া বাসে, মেট্রোয় চড়া যাবে না নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সপ্তাহান্তে দোকান বাজার বন্ধের নির্দেশ বহাল থাকছে। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। সাধারণ মানুষকে মাস্ক পরে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৈঠক মোদীর
করোনা পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে। নতুন করে লকডাউন জারি করা হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। বহু চিকিৎসক এবং নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এবারের সংক্রমণে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই কম।












Click it and Unblock the Notifications