বন্যায় বিধ্বস্ত মহারাষ্ট্র , ১০ ফুট জলের তলায় কোলাপুর, ক্ষতিগ্রস্ত ২ লক্ষেরও বেশি

ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে।

ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। গোটা কোলাপুর শহরটাই চলে গিয়েছে ১০ ফুট জলের নীচে। মহারাষ্ট্রের পাঁচ জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কোলাপুরের। সাঙ্গলিও ক্রমশ জলের তলায় চলে যাচ্ছে। ২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।উদ্ধারকাজে সেনা, নৌসেনা এবং বায়ুসেনা নামানো হয়েছে। সেনাবহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও।

দিনের সেরা ছবি দেখে নিন একঝলকে

সমস্ত নদী বিপদ সীমার ওপরে বইছে

সমস্ত নদী বিপদ সীমার ওপরে বইছে

গত কয়েকদিনে শুধু মাত্র মহারাষ্ট্র ২৮ জনের মৃত্যু হয়েছে। কৃষ্ণা, পঞ্চগঙ্গা সহ মহারাষ্ট্রের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নাগারে বৃষ্টিতে মুম্বই-বেঙ্গালুরু যোগাযোগকারী ২৪ নম্বর জাতীয় সড়ক জলের তলায় চলে গিয়েছে। যার জেরে এই বড় দুই মেট্রো শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

শুধু সাঙ্গলি নয়, কোলাপুরের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। গোটা কোলাপুর শহরটাই চলে গিয়েছে ১০ ফুট জলের তলায়। বাড়ি ঘরের ছাদটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে সড়ক পথে ত্রাণ পৌঁছন যাচ্ছে না একাধিক এলাকায়।

আরও বৃষ্টির পূর্বাভাস

আরও বৃষ্টির পূর্বাভাস

কোলাপুর থেকে ৩০-৪০ কিলোমিটার দূরে থামাতে হচ্ছে ত্রাণ বহনকারী ট্রাকগুলিকে। এরই মধ্যে আবার আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পার্শ্ববর্তী রাজ্যেও ভয়াবহ অবস্থা

পার্শ্ববর্তী রাজ্যেও ভয়াবহ অবস্থা

কর্নাটক, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া সহ একাধিক রাজ্যেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বর্ষণে সেই সব রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিেয় বইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+