Maharashtra Exit Poll Result 2024: মহারাষ্ট্রে থাকছে এনডিএ সরকার, দাবি সুদর্শন ও পোল ডায়েরির

Maharashtra Exit Poll Result 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়ে গেল আজ। এক দফাতেই হলো ভোট গ্রহণ।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় সরকারে পালাবদলের আভাস নেই। পোল ডায়েরি ও সুদর্শন নিউজের এগজিট পোলে জানানো হচ্ছে, ফের সরকার গড়ছে এনডিএ-ই।

Maharashtra Exit Poll Result 2024

২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ১০৫টিতে, শিবসেনা জেতে ৫৬টি আসনে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পায় ৫৪টি আসন। কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে। বহুজন বিকাশ অঘাড়ি তিনটি, এআইএমআইএম , সমাজবাদী পার্টি ও প্রহার জনশক্তি পার্টি পেয়েছিল ২টি করে আসন।

১টি করে আসন জেতে সিপিআইএম, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, পিডব্লিউপিআই, স্বাভিমানী পক্ষ, জন সুরাজ্য শক্তি, ক্রান্তিকারি শেটকারি পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ। নির্দলরা জেতে ১৩টি আসনে।

সুদর্শন নিউজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবার বিজেপি পেতে পারে ৮৫ থেকে ৯৫টি আসন। ৩৮ থেকে ৪২টি আসনে জিততে পারে শিবসেনা। এনসিপি থাকতে পারে ২৫ থেকে ৩০-এর মধ্যে। মহায়ুতি পেতে চলেছে ১৪৮ থেকে ১৬৭টি আসন।

এই এগজিট পোলে জানানো হয়েছে, মহাঅঘাড়িতে থাকা কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৫০টি আসন। শিবসেনা (ইউবিটি) ২৮ থেকে ৩৩টি আসনে জিততে পারে। এসসিপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। ফলে মহাঅঘাড়ির ঝুলিতে যেতে পারে ৯৯ থেকে ১১৪টি আসন। যা ম্যাজিক ফিগারের কাছাকাছিও যাচ্ছে না। অন্যান্যরা ১৪ থেকে ১৯টিতে জিততে পারে।

পোল ডায়েরির দাবি, মহায়ুতিতে থাকা বিজেপির আসন হতে পারে ৭৭ থেকে ১০৮টি। শিবসেনা ২৫ থেকে ৫০টি ও এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) ১৮ থেকে ২৮টি। ফলে এনডিএ জোট পেতে পারে ১২২ থেকে ২৮৬টি আসন।

ইন্ডিয়া জোট পেতে পারে ৬৯ থেকে ১২১টি। কংগ্রেস ২৮ থেকে ৪৭টি, শিবসেনা (ইউবিটি) ১৬ থেকে ৩৫ ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) পেতে পারে ২৫ থেকে ৩৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ১২ থেকে ২৯টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+