Maharashtra Chanakya Exit Poll 2024: ফড়ণবীশ-শিণ্ডে জোটই তাহলে...! ভোট শেষ হতেই বিশাল ইঙ্গিত চাণক্যের
Maharashtra Chanakya Exit Poll 2024: মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখছে মহাজুটি জোট। ইঙ্গিত চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় (Maharashtra Exit Poll 2024)। গত পাঁচ বছরে সে রাজ্যের রাজনীতিতে একাধিক উত্থান-পতন দেখেছে দেশের মানুষ। এমনকি কখনও দলের প্রতীক তো আবার কখনও ঘরের লোক পর হয়ে গিয়েছে। শরদ পাওয়ারের সঙ্গে বিজেপিতে যোগ দেন অজিত পাওয়ার। তেমনই শিবসেনার প্রতীক নিয়ে উদ্ধব-একনাথ শিণ্ডের লড়াই দেখেছে মানুষ।
এই অবস্থায় মহারাষ্ট্রের বিধানসভা ভোট ছিল বিজেপি, শিবসেনা কিংবা কংগ্রেসের কাছে বড় প্রেস্টিজিয়াস ফাইট। আর সেই লড়াই'য়ে কী হবে ফলাফল? শেষ হাসি হাসবে কে? কী বলছে চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় (Maharashtra Chanakya Exit Poll 2024)। দেখুন সেই সমীক্ষা-

- Maharashtra Chanakya Exit Poll 2024: বিজেপিতেই আস্থা মারাঠাদের
চাণক্য স্ট্রেটেজিস্ট এক্সিট পোলের সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রে বিজেপি-একনাথ শিন্ডে মহাজুটি জোটই সরকারই থাকছে। এক্সিট পোল (Maharashtra Chanakya Exit Poll 2024) অনুসারে, বিজেপি জোট মহারাষ্ট্রে ১৫২ থেকে ১৬০ টি আসন পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস, উদ্দব ঠাকরে এবং শরদ পাওয়ারের গোষ্ঠী এই নির্বাচনে ১৩০ থেকে ১৩৮ টি আসন পেতে পারে বলে চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস করা হয়েছে।
Matrize, चाणक्य, पोल डायरी, और PMARQ ओर महा एक्जिट पोल सभी सर्वेक्षण एजेंसियों के अनुमानित सर्वे के अनुसार महाराष्ट्र में महायुति और झारखंड में भाजपा+ की स्पष्ट बहुमत की सरकारें बनने जा रही हैं।
— हरनाथ सिंह यादव (@harnathsinghmp) November 20, 2024
नीचे पूर्ण विवरण देखें। pic.twitter.com/FDAIrJD7zk
যদিও বুথ ফেরত সমীক্ষা চূড়ান্ত হিসাবে দেখা হয় না। কয়েকটি ভিত্তিতে এই সমীক্ষা (Maharashtra Chanakya Exit Poll 2024) করা হয়। ফলে অনেক ক্ষেত্রে মেলে আবার অনেক ক্ষেত্রে নয়। যেমনটা হয়েছে হরিয়ানার ক্ষেত্রে। কংগ্রেসের জয় ইঙ্গিত করা হলেও শেষমেশ সে রাজ্যে ক্ষমতা ধরে রাখে বিজেপিই। ফলে মারাঠা রাজ্যে কে শেষ হাসি হাসবে তা স্পষ্ট হবে আগামী ২৩ নভেম্বর অর্থাৎ শনিবার।












Click it and Unblock the Notifications