Maharashtra: মঙ্গলবার বিকেল পাঁচটায় আসুন! মহারাষ্ট্র নিয়ে প্রশ্ন উঠতেই রাহুল গান্ধীদের ডাকল নির্বাচন কমিশন
Maharashtra elections results: মহারাষ্ট্র ভোটে রয়েছে একধিক অসঙ্গতি! এমনকি ফলাফল নিয়েও সম্প্রতি প্রশ্ন তোলে কংগ্রেস। এমনকি এই বিষয়ে একটি 'মেমোরেন্ডাম' নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে পেশ করে কংগ্রেস (Congress)। যা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে। আর এরপরেই নজিরবিহন পদক্ষেপ। আগামী তিন ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার কংগ্রেস নেতৃত্বকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন।
গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলেই খবর। এমনকি কমিশনের কাজকর্ম সবটাই দেশের সবথেকে পুরানো রাজনৈতিক দলের সামনে তুলে ধরা হবে বলেও খবর (Maharashtra elections results)।

কমিশন জানিয়েছে, কংগ্রেসের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। একই সঙ্গে আরও একবার নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়ায় কোনও ত্রুটি নেই। কার্যত মিথ্যা অভিযোগ বলেও উড়িয়ে দেওয়া হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ভোট পড়া ও গণনার ফলের (Maharashtra voter turnout) মধ্যে ভোটের পার্থক্য আছে। সম্প্রতি এমনটাই অভিযোগ জানায় কংগ্রেস। বিশেষ করে অস্থি এবং ওসমানাবাদ দুই কেন্দ্রে পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
শুধু তাই নয়, ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা হয় বলেও অভিযোগ। এমনকি ভোটের দিন বিকেল পাঁচটার পর ভোট শতাংশ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় বলেও অভিযোগ জানায় কংগ্রেস। কিছু কিছু ক্ষেত্রে কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে মিল নেই বলেও অনভিজগ করা হয়।
এই বিষয়ে নির্বাচন কমিশনকে তথ্য দিয়ে একটি 'মেমোরেন্ডাম' কংগ্রেসের তরফে পেশ করা হয়। এরপরেই পাল্টা কমিশন জানায়, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটারদের পরিসংখ্যান জানানো হয়েছিল। প্রতিটি নির্বাচনী এলাকার ইভিএম ভোট ও বৈধ পোস্টাল ভোট গণনার বিষয়ও আলাদা করে জানানো হয়।
Maharashtra elections results: Election Commission of India invites the Indian National Congress (INC) delegation on December 3, 2024. ECI in its interim response to INC reiterate a transparent process with the involvement of candidates/their agents at every stage. ECI assures… pic.twitter.com/zHvPJvFJg5
— ANI (@ANI) November 30, 2024
পোস্টাল ব্যালট নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। এমনকি পোস্টাল ব্যালটে পাঁচ লক্ষ ভোটের অসামঞ্জস্যের কথা বলা হয়েছে। তা সত্য নয় বলেও জানান নির্বাচন আধিকারিক।
এরপরেও জটিলতা থেকে গিয়েছে। আর সেই জটিলতা কাটাতেই মঙ্গলবার বিকেল পাঁচটার সময় রাহল গান্ধী-মল্লিকার্জুন খাড়গেদের ডাকল নির্বাচন কমিশন। বিকেল পাঁচটার সময় এই বৈঠক হতে পারে বলে জানা জাছে। এই বৈঠকে কংগ্রেসের তরফে কারা থাকবে তা অবশ্য জানা যায়নি।












Click it and Unblock the Notifications