মহারাষ্ট্র নির্বাচন ২০২৪ : হরিয়ানার জয়ের পর মহারাষ্ট্রে মহাদ্যুতি জোটের জন্য জনমত গঠন আরএসএসের

মহারাষ্ট্রে নভেম্বর মাসে নির্বাচন। বিজেপি সহ মহাদ্যুতি জোটকে জেতাতে হবে। সেই লক্ষ্যে এবার ময়দানে আরএসএস। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

হরিয়ানায় জনসংযোগের মাধ্যমে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। এবার সেই ফর্মুলা মহারাষ্ট্রে আনতে চাইছে গেরুয়া শিবির। সে কারণে আরএসএস ময়দানে নামছে। সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন এলাকায় জনসংযোগের কাজ শুরু হয়েছে বলে খবর।

Mohan Bhagwat

ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করা হচ্ছে সাধারণ মানুষকে। পাঁচ থেকে ১০ জনের এক একটি দল করা হচ্ছে। তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এক একটি মহল্লায় আরএসএম কর্মীরা পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। স্থানীয় নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি প্রচার হচ্ছে৷

সরাসরি বিজেপির প্রচার নয়। জাতীয় স্বার্থ, হিন্দুত্ব, সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ এবং সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রাখা হচ্ছে। এই সব বিষয়ে জনগণের মতামতও শোনা হচ্ছে। এই প্রচার শুরুর আগে নেতৃত্ব রোডম্যাপ তৈরি করেছে। আরএসএস আধিকারিকরা এই বিষয়ে বৈঠকও করেছেন। সমস্ত স্তরের সমন্বয়ের কথা বলা হচ্ছে।

এই প্রকার জনসংযোগের মাধ্যমে হরিয়ানায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। তৃতীয় বার তারা সরকার গঠন করেছে। ৯০ টি আসনের মধ্যে ৪৮ টি আসন জিতে তারা একক সংখ্যাগরিষ্ঠ দল হয়। কংগ্রেসের জাতিগত নীতিকে ধাক্ক দেয় আরএসএস। অগ্নিপথ নিয়োগ সহ কৃষকদের স্বার্থ নিয়েও জনমত গড়ে তুলতে তারা সচেষ্ট হয়।

গত লোকসভা নির্বাচনে বিজেপি মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে। মহাদ্যুতি জোট ব্যাকফুটে চলে গিয়েছে। পাশাপাশি বিরোধী শক্তি মাথা তুলেছে। লোকসভা ভোটে ভালো ফল করেছে৷ এই পরিস্থিতিতে এবার ময়দানে আরএসএস। ২৮৮ টি বিধানসভা আসনে মহারাষ্ট্রে নির্বাচন৷ আগামী ২০ নভেম্বর এই ভোটগ্রহণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+