'কাশ্মীর যেতে চান, আমায় বলুন, আমি আয়োজন করে দেব', মারাঠাভূমে ভোট প্রচারে পারদ চড়ালেন মোদী
বিজেপির প্রয়াত নেতা গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডের সমর্থনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পারলি এলাকায় বৃহস্পতিবারের প্রচারে ঝড় তোলেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এই এলাকায় নিজের খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির পঙ্কজা। আর এই যুযুধান লড়াইয়ের মাঝে প্রচারে এসে ফের একবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ তোলেন মোদী।
|
আর্টিক্যাল ৩৭০ ধারা ও মোদী
এদিনের প্রচার অনুষ্ঠানে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ' আমরা কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নিয়েছি দেশের জন্য, রাজনীতির জন্য নয়। ' এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসের দিকে তীব্র আক্রমণ শানিয়ে মোদী বলেন, ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসের নেতিবাচক মন্তব্য দেশকে শেষ করে দিচ্ছে।
|
'কাশ্মীর যেতে চান আমায় বলুন'
এদিনের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, 'একজন কংগ্রেস নেতা বলেছিলেন, এই সিদ্ধান্ত দেশকে শেষ করে দেবে। ৩ মাস হয়ে গিয়েছে, আদৌ কি দেশ শেষ হয়েছে? আরেকজন কংগ্রেস নেতা বলেছেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরকে আমরা হারিয়েছি। আদৌ কি কাশ্মীরকে আমরা হারিয়েছি? আপনি কাশ্মীরে যেতে চান, আমায় বলুন, আমি আয়োজন করে দেব।'

কংগ্রেসকে ধারালো আক্রমণ মোদীর
এদিন পঙ্কজা মুন্ডের সমর্থনে নরেন্দ্র মোদী পারলির সভার মেজাজ চড়িয়ে ফের একবার দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, 'সময় আসবে যখন দেশ শাস্তি দেবে তাঁদের (কংগ্রেসকে), মহারাষ্ট্রের কাছে এটা সবচেয়ে বড় সুযোগ। '












Click it and Unblock the Notifications