এবার মহারাষ্ট্র ভোট, এক - দু'জন ধনীর বিরুদ্ধে গরিবের লড়াই, দাবি রাহুল গান্ধীর
আজ সোমবার মহারাষ্ট্রে বিধানসভা ভোটের শেষ প্রচার। মহারাষ্ট্রের ভোট আদর্শের নির্বাচন৷ ধনী ও দরিদ্রের মধ্যে এই নির্বাচন৷ এমনই বক্তব্য রাখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সোমবার মহারাষ্ট্রে প্রচার করেন তিনি। নির্বাচন ঘিরে বক্তব্যও রাখেন। এই নির্বাচন ধনী বনাম গরিবদের। দুই - একজন কোটিপতির সঙ্গে গরিবদের নির্বাচন। মুম্বইয়ের জমি নিতে চান কোটিপতিরা। এক লক্ষ কোটি টাকা দেওয়ার কথা শিল্পপতিকে। এই কথাও রাহুল গান্ধীর মুখে।

শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকেও খোঁচা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন, "এক হ্যায় তো সেফ হ্যায়।" সেই স্লোগানকে নিশানা করেছেন রাহুল গান্ধী৷ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আসলে দুই - একজন কোটিপতির সঙ্গে গরিবদের লড়াই।
ধারাভি প্রকল্প পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাভিতে সংস্কার করবে আদানি শিল্পগোষ্ঠী৷ সেই বিষয় চর্চায় রয়েছে। আদানিকে এই প্রকল্প পাইয়ে দেওয়া হয়েছে৷ অভিযোগ করেছেন রাহুল গান্ধী৷ সোমবার রাহুল গান্ধীর সাংবাদিক বৈঠক চলছিল৷ সেখানে একটি সিন্দুক আনা হয়।
ধারাভি এলাকা তুলে দেওয়া হচ্ছে গৌতম আদানির হাতে৷ এক লক্ষ কোটি টাকার ব্যবসা। ধারাভি এশিয়ার সব থেকে বড় বস্তি৷ সেই ধারাভির উন্নয়ন প্রকল্পের কাজ আদানির কাছে গিয়েছে। স্বজনপোষনের অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। কংগ্রেস এই বিষয়ে প্রচারও করছেন এবার ভোটের ময়দানে। এমভিএ মহারাষ্ট্রে ক্ষমতায় এলে ধারাভি প্রকল্প আদানির থেকে নিয়ে নেওয়া হবে৷ এই কথা আগেই জানিয়েছেন উদ্ভব ঠাকরে৷
মহারাষ্ট্রের কৃষক, দরিদ্র, বেকার, যুবকদের সাহায্য দরকার। প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে। মহিলা, কৃষকদের বাসে যাতায়াতের ব্যবস্থা থাকবে। তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে। সয়াবিনের জন্য কুইন্টাল পিছু সাত হাজার টাকা দেওয়া হবে। এই কথাও বলেন রাহুল। জাতি শুমারির জন্য ফের সওয়াল করলেন লোকসভার বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications