Maharashtra Election Exit Poll: মহাজুটির ঘাড়ে নিঃশ্বাস মহা বিকাশ আঘাড়ির! P-MARQ Republic-এর সমীক্ষায় ইঙ্গিত

Maharashtra Assembly Elections 2024: বুধবার নির্বিঘ্নে সম্পন্ন হল মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এক দফাতেই নির্বাচন হয়েছে রাজ্যজুড়ে। ভোটগ্রহণ পর্ব মিটতেই শুরু হয়েছে বুথ ফেরত সমীক্ষা। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। পি-মার্ক রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় কী বলা হচ্ছে? আসুন দেখে নেওয়া যাক।

পি মার্ক রিপাবলিকের (P MARQ Republic Exit Poll) বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মহাজুটি (Mahayuti) ও মহা বিকাশ আঘাড়ির মধ্যে। স্বল্প ব্যবধানে জিততে পারে মহাজুটি। ঘাড়ের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলতে পারে মহা বিকাশ আঘাড়ি। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মহারাষ্ট্রে ১৩৭ থেকে ১৫৭টি আসন পেতে পারে মহাজুটি।

mahayuti

অন্যদিকে, মহারাষ্ট্রে জোর টক্কর দিতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিরোধী শিবিরের ঝুলিতে যেতে পারে ১২৬ থেকে ১৪৬টি আসন।

অর্থাৎ শুধু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলাই নয়, মহারাষ্ট্রের মসনদও দখল করে নিতে পারে মহা বিকাশ আঘাড়ি। পি মার্ক রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় অন্যান্যদের ২ থেকে ৮টি আসনে এগিয়ে রাখা হয়েছে।

ভোট শতাংশের নিরিখে মহাজুটিকে এগিয়ে রাখা হয়েছে পি মার্ক-রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায়। তাদের মতে, মহারাষ্ট্রে ৪২ শতাংশ ভোট যাবে মহাজুটির দখলে। ৪১ শতাংশ ভোট পেতে পারে মহা বিকাশ আঘাড়ি। ১৭ শতাংশ ভোট পেতে পারে অন্যান্য দলগুলি।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৫টি আসন ছুঁতে হবে জোট বা দলকে। বিধানসভা নির্বাচনে শাসক জোট মহাজুটির মধ্যে ১৪৯টি আসনে লড়ছে বিজেপি। ৮১টি আসনে লড়ছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি লড়ছে ৫৯টি আসনে।

বিরোধী শিবির মহা বিকাশ আঘাড়ির মধ্যে ১০১টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। উদ্ধব ঠাকরের শিবসেনা লড়ছে ৯৫টি আসনে। শরদ পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছে ৮৬টি আসনে। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা। সেদিনই জানা যাবে মহারাষ্ট্রে আসলে কার শিঁকে ছিঁড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+