মহারাষ্ট্র নির্বাচন ২০২৪ : বিজেপি বিরোধী প্রচারে শরিক সত্যপাল মালিক

মহারাষ্ট্র নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাল বাড়ালেন সত্যপাল মালিক। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করলেন তিনি৷ দুজনের মধ্যে আলোচনাও হয়েছে। সত্যপাল মালিক বরাবর বিজেপির বিরুদ্ধাচারণ করেন।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত সোচ্চার সমালোচক তিনি। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রবিবার তিনি আরও জল্পনা বাড়ালেন। মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর প্রতি সমর্থন বাড়িয়েছেন তিনি। তিনি বিরোধীদের পক্ষে প্রচার করবেন। মহারাষ্ট্রে বিজেপি জোট করে ক্ষমতায়। সেখানে বিজেপিকে হারানো হবে বলেও ডাকা দিয়েছেন।

uddhav thakre and satyapal mallik

বিজেপি শুধু একটি বড় ধাক্কাই খাবে না। মহারাষ্ট্রে নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন উদ্ধব ঠাকরে। এই কথা বলেছেন তিনি। তাঁর কথায়, " আমি এমভিএ-কে আমার পূর্ণ সমর্থন বাড়িয়ে দিয়েছি। আমিও প্রচার করব।" উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মালিক।

মালিক বলেছেন মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচন দেশের রাজনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে। এই ভোটের ফলাফল "বিজেপির কফিনে শেষ পেরেক" হিসাবে কাজ করবে। ঠাকরে বলেছেন, "আমার তথ্য অনুসারে, বিজেপি হারবে। এমভিএ জিতবে।" ইন্ডিয়া জোটেও এই সম্পর্কে একটি আলোচনা হয়েছে। এমভিএফ জিতে মহারাষ্ট্রে সরকার গঠন করবে। জোটের বৈঠকেও জানিয়েছেন তিনি।

২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। রাজ্যের ক্ষমতাসীন জোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি রয়েছে। বিরোধী এমভিএ শিবিরে আছে, শিবসেনা (ইউবিটি), কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি (এসপি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+