মহারাষ্ট্র নির্বাচন ২০২৪ : এমভিএ ১০ দিনের মধ্যেই আসন ভাগাভাগি চূড়ান্ত করবে, দাবি পাওয়ারের
সামনেই কড়া নাড়ছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। মহা বিকাশ আঘাদি (এমভিএ)র আসন ভাগাভাগি কি হয়ে গিয়েছে? কে কটি আসনে লড়াই করছে? তাই নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে? সেই প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে।
এই সম্পর্কে বড় বার্তা দিলেন এনসিপি নেতা শরোদ পাওয়ার। মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোট আগামী আট থেকে ১০ দিনের মধ্যে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগির ব্যবস্থা চূড়ান্ত করবে। রবিবার এই কথা বললেন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরোদ পাওয়ার।

বারামতিতে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। যে কোনও মূল্যে রাজ্যে ক্ষমতা সুরক্ষিত করার জন্য বিরোধী জোটের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন তিনি। তিনি প্রাক্তন দলের সদস্যদের সমালোচনাও করেছেন। যারা দল ছেড়েছেন, তাদের সম্পর্কেও খোঁচা দিয়েছেন এই রাজনৈতিক প্রাজ্ঞ।
উল্লেখ করা হয়েছে৷ প্রার্থী বাছাই করার জন্য বিজয়ী মুখকেই প্রাথমিক মাপকাঠি ধরা হয়েছে। জোটের মধ্যে নমনীয়তার গুরুত্ব রাখা হচ্ছে। মহারাষ্ট্রের এই জোটে এনসিপি, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) রয়েছে।
জোটের অন্যান্য শরিকদের সমর্থন করার বার্তা জানিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের কতটা গ্রহণযোগ্যতা কতটা? সেই বিষয়টিও সংগ্রহ করতে দলীয় কর্মীদের উৎসাহিত করেছেন পাওয়ার। স্থানীয়রা কতটা উৎসাহিত হচ্ছেন, মানুষের অনুভূতি কেমন? তাও বোঝার বার্তা দিয়েছেন তিনি। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সমীক্ষা চালানো হচ্ছে। সেই কথাও জানিয়েছেন শরোদ পাওয়ার।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও তার শরিক দলেরা বড়সড় ধাক্কা খেয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রে বিরোধী শক্তি অনেকটাই মাইলেজ পেয়েছে। সেই হিসেবে এবার বিধানসভা নির্বাচন অত্যন্ত স্পর্শকাতর। সেই ইঙ্গিত করেছেন শরোদ পাওয়ার। এমভিএ ৪০ টি আসনের মধ্যে ৩০ টি আসন পেয়েছিল। সেই ফলের নিরিখে এবারের বিধানসভা নির্বাচনে আরও মাটি আঁকড়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন এনসিপি নেতা।
আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মহারাষ্ট্র নির্বাচনের নির্ঘন্ট। এমনই মনে করা হচ্ছে। প্রার্থী বাছাই থেকে আসন সমঝোতা, সব ক্ষেত্রেই এখন চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications