২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে শিবসেনার ঘরে বড় ভাঙন! তোলপাড় মারাঠি রাজনীতি

মারাঠিভূম মহারাষ্ট্র ভোটযুদ্ধের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে। হাইভোল্টেজ ২০১৯ মহারাষ্ট্র নির্বাচন ঘিরে গোটা দেশের রাজনীতি তাকিয়ে রয়েছে শিবাজী-ভূমির দিকে।

মারাঠিভূম মহারাষ্ট্র ভোটযুদ্ধের জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে। হাইভোল্টেজ ২০১৯ মহারাষ্ট্র নির্বাচন ঘিরে গোটা দেশের রাজনীতি তাকিয়ে রয়েছে শিবাজী-ভূমির দিকে। কারণ, ভারতীয় রাজনীতিতে একটি কথা বহু প্রচলিত, তা হল- মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ যার দখলে , সংসদে তাদেরই দাপট থাকবে। আর সেই হিসাব মতো, আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ফের একবার নিজের গড়ে গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি। এমন এক পরিস্থিতিতে বিজেপির শরিক শিবসেনা ছাড়লেন পার্টির ৩০০ জন সদস্য। ফলে উদ্ধব ঠাকরে-শিবির ভোটের আগে বড়সড় ধাক্কা খাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ভোটের মুখে বড় ধাক্কা সেনায়

ভোটের মুখে বড় ধাক্কা সেনায়

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২৪ অক্টোবর ফলাফল। আর ২৮ অক্টোবর দিওয়ালি। 'দিওয়ালি গিফ্ট' হিসাবে এবারে শাহ-নাড্ডার হাতে মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল ফড়নবীশ তুলে দিতে পারেন কি না , সেদিকে তাকিয়ে গোটা দেশ। তবে , বিজেপির শরিক দল শিবসেনা ভোটের আগেই বড়সড় ধাক্কা খেয়ে বসেছে। পার্টির ৩০০ কর্মী দল ছাড়ার পাশপাশি, ২৬ জন কাউন্সিলার ভোটের মুখে দল ছেড়েছেন। ফলে, গেরুয়া শিবিরের কপালে খানিকটা হলেও ঘামের বিন্দু জমতে শুরু করেছে।

 কেন দল ছাড়ালেন পার্টি কর্মীরা?

কেন দল ছাড়ালেন পার্টি কর্মীরা?

জানা গিয়েছে, শিবসেনায় টিকিট ভাগাভাগি নিয়ে মনোমালিন্যের জেরে ২৬ জন কাউন্সিলর দল ছেড়েছেন। প্রসঙ্গত, নিজ-ভূমে শক্তি পরীক্ষার ক্ষেত্রে ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন শিবসেনার কাছে লিটমাস টেস্ট। সেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছেও এই নির্বাচনে ঠাকরে পরিবারের দাপট বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। এমন এক পরিস্থিতিতে , কল্যাণ এলাকার টিকিট বিজেপির ঘরে যাওয়ায় এলাকার ৩০০ জন শিবসেনা কর্মী উদ্ধবের বিরুদ্ধে সরব হয়ে পার্টি ছেড়েছেন।

 সেনা-বিজেপি জোট ও মারাঠি রাজনীতি

সেনা-বিজেপি জোট ও মারাঠি রাজনীতি

মহারাষ্ট্রের কল্যাণ এলাকা এক সময় সেনার দাপটে ছিল। সেই এলাকায় অর্থাৎ কল্যাণ পূর্ব কেন্দ্র থেকে এই বছর বিজেপির গণপত গায়কোয়াড় ভোটে দাঁড়াচ্ছেন। এলাকা সেনার হাত ছাড়া হওয়ায় পার্টিকর্মীদের কাছে ক্ষমাও চেয়ে নেন উদ্ধব। তবে তাতে বরফ গলেনি। শেষমেশ উদ্ধব শিবিরকে হারাতে হল ২৬ জন কাউন্সিলার। সব মিলিয়ে ভোট-রণদুন্দুভি বেজে যাওয়ার পর মহারাষ্ট্র জুড়ে ক্রমেই নির্বাচনী হাওয়া গরম!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+