ব্রেকিং: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অজিত পাওয়ারের, আর কে কে ছিলেন সাথে?
সাতসকালে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। সরকারি সূত্র ও সংবাদ সংস্থা সূত্র অনুসারে, এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট এবং অজিত পওয়ারের নিরাপত্তারক্ষীরাও মারা গিয়েছেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বারামতির উদ্দেশ্য রওনা হয়েছিলেন। জেলা পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নেয়ার জন্য সেখানে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মুম্বই থেকে চার্টার করা বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ (Bombardier Learjet 45) বিমানেই তিনি বারামতির দিকে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুসারে, চার্টার্ড বিমানটি যান্ত্রিক সমস্যার কারণে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। আর ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু হয় বলেও জানানো হয়েছে।
দুর্ঘটনার পর বিমানের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। প্রাথমিক দৃশ্য অনুসারে, গোটা বিমানটি কার্যত ছাই হয়ে যায়। ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে যে, বিমানের দেহ সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। দুর্ঘটনাটির পরপরই এলাকাজুড়ে বড় আগুন ধরে যায় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
#WATCH | Mumbai to Baramati charter plane crash landed at 8.45 am in Baramati, Maharashtra today. Deputy CM Ajit Pawar was on board.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/A8edBaeUbM
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকার্যে প্রথম দিকে সমস্যায় পড়তে হয়। প্রশাসন এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আগুন এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালানো হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) সহ সংশ্লিষ্ট দফতরগুলি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
রাজনৈতিক জীবনেও অজিত পওয়ারের উত্থান ছিল উল্লেখযোগ্য। তিনি শরদ পওয়ারের দাদা অনন্তরাও পওয়ারের ছেলে। নিজের কাকার পথ অনুসরণ করেই তিনি রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছিলেন। মহারাষ্ট্রের সমবায় ক্ষেত্রে শক্ত অবস্থান গড়ে তুলে ধীরে ধীরে রাজ্যের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অজিত পওয়ার।
এই ঘটনায় রাজ্য এবং জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। সরকারিভাবে বিস্তারিত বিবৃতি এবং আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পরবর্তী আপডেট অনুযায়ী তথ্য প্রকাশ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications