সরকারি খেলার তকমা পেল ‘‌দহি হান্ডি’‌, অংশ নিলেই চাকরি–বীমা, ঘোষণা একনাথ শিণ্ডের

জন্মাষ্টমীর জনপ্রিয় উৎসব '‌দহি হান্ডি'‌ নিয়ে বড়সড় ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে '‌দহি হান্ডি'‌কে সরকারি হিসাবে খেলার মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা করেন। শিন্ডে জানিয়েছেন, মহারাষ্ট্র '‌প্রো দহি হান্ডি'‌ শৃঙ্খলা চালু করবে এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী '‌গোবিন্দারা স্পোর্টস মহারাষ্ট্র কোটার অধীনে চাকরিও পাবে। প্রসঙ্গত, জন্মাষ্টমী ঘিরে এই '‌দহি হান্ডি'‌ নিয়ে রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একাধিক রাজনৈতিক দল এই '‌দহি হান্ডি'‌র জন্য পুরস্কার ঘোষণা করেছে। একনাথ শিন্ডে এও বলেছেন, '‌গোবিন্দাদের ১০ লক্ষ টাকার বীমা করিয়ে দেব আমরা।'

দহি হান্ডির পিছনে থাকা কাহিনী

দহি হান্ডির পিছনে থাকা কাহিনী

মহারাষ্ট্র '‌দহি হান্ডি'‌ খুবই প্রচলিত ও জনপ্রিয় একটি উৎসব, যা শ্রী কৃষ্ণরে জন্মদিন জন্মাষ্টমীর সময় দেখা যায়। '‌দহি হান্ডি'‌র অর্থ হল দইয়ে ভরা মাটির হাঁড়ি। প্রচলিত এই উৎসব মূলত শ্রী কৃষ্ণের মাখন চুরির দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়। কথিত আছে, বাল কৃষ্ণ প্রতিবেশীদের বাড়িতে উঁচুতে রাখা মাটির হাড়ি থেকে মাখন চুরি করে খেতেন। মাখনের কাছে পৌঁছাতে শ্রীকৃষ্ণ যত বেশি কৌশল ও বুদ্ধিমত্তা দেখাতেন, প্রতিবেশীরাও মাখনের পাত্রটিকে ততধিক উঁচুতে রাখতেন।

মহারাষ্ট্রের প্রচলিত উৎসব

মহারাষ্ট্রের প্রচলিত উৎসব

জন্মাষ্টমীর সময় রাজ্যজুড়ে রাস্তা ও আঙিনায় উঁচুতে রাখা দইয়ে ভর্তি হাঁড়ি দেখতে পাওয়া যায়, যার নাগাল পেতে পুরুষ ও মহিলারা (‌গোবিন্দা)‌ মানব পিরামিড তৈরি করে সেই হাঁড়ি পর্যন্ত পৌঁছতে চান। একবার হাঁড়ির কাছে পৌঁছে গেলে সেই হাঁড়ি ভেঙে নিজেদের জয় চিৎকার করে ঘোষণা করেন। এই সময় সেইখানে উপস্থিত জনতারা তাঁদের হাততালি দিয়ে উৎসাহ দেন। এই উৎসবের জন্য সপ্তাহজুড়ে চলে মহড়া এবং ক্লাবের পক্ষ থেকে '‌দহি হান্ডি'‌র দলের জন্য মোটা টাকা পুরস্কার থাকে।

দীর্ঘদিনের দাবী পূরণ

দীর্ঘদিনের দাবী পূরণ

জানা গিয়েছে যে মুম্বইয়ের দহি হান্ডি উৎসব সমন্বয় সমিতি (‌ধুস)‌ একনাথ শিণ্ডেকে চিঠি লিখে এই উৎসবকে রাজ্য ক্রীড়ার অংশ করতে অনুরোধ করেছিল। ধুস কমিটির সদস্য অরুণ পাটিল বলেন, '‌এটা দীর্ঘদিনের দাবী ছিল। উৎসবের দিনে বছরে একবার খেলার পরিবর্তে, আমরা আশা করি প্রো কবাডির মতো আরও প্রতিযোগিতা এবং ইভেন্টের আয়োজন করা হবে যাতে গোবিন্দারা সারা বছর অনুশীলন করতে, খেলতে এবং একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা করতে পারে।'‌ প্রসঙ্গত, কয়েক বছর আগে বিজেপির সংস্কৃতি মন্ত্রী বিন্দু তাওদে '‌দহি হান্‌ডি'‌কে অ্যাডভেঞ্চারস স্পোর্টস হিসাবে ঘোষণা করলেও এটি কার্যকর করার জন্য কোনও নির্দেশিকা ঘোষণা করেননি।

হাঁড়ির উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে

হাঁড়ির উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে

তবে এই '‌দহি হান্ডি'‌র সময় একাধিক দুর্ঘটনার ঘটনা বছরের পর বছর ধরে ঘটায় সুপ্রিম কোর্ট '‌হান্ডি'‌ রাখার উচ্চতা ২০ ফিট-এ সীমাবদ্ধ করে দিয়েছে। ২০১৭ সালে বম্বে হাইকোর্টও এই খেলায় ১৪ বছরের নীচে কোনও শিশুকে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+