উচ্চবর্ণের লোকেরা স্ত্রীকে জল দেয়নি, স্ত্রীর সম্মানে ৪০ দিনে কুয়ো খুড়লেন দলিত ব্যক্তি
মুম্বই, ৯ মে : কী বলবেন একে, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখানো, নাকি উচ্চবর্ণের প্রতি নিম্নবর্ণের মানুষের ধিক্কার ফিরিয়ে দেওয়া? যেটাই হোক, এমন ঘটনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আধুনিক সমাজে এখনও মানুষের মধ্যে কী ধরনের ভেদাভেদ রয়েছে।
মহারাষ্ট্রের ওয়াশিম জেলার কালাম্বেশ্বর গ্রামে বাস বাপুরাও তানজের। পেশায় তিনি মজদুরি করেন। খরা বিধ্বস্ত মহারাষ্ট্রে এমনিতেই জল নিয়ে মহাসঙ্কট চলছে। সেখানে বাপুরাওয়ের স্ত্রী গ্রামে জলাধার থেকে জল আনতে গেলে অনেকে তাঁকে বাধা দেন। ফলে তিনি জল না নিয়েই ফিরে আসতে বাধ্য হন।

গ্রামের উচ্চবর্ণ ও স্বচ্ছ্বল পরিবারের লোকেরাই তাঁর স্ত্রীকে জল নিতে দেয়নি শুনে ক্ষোভে ফেটে পড়েন বাপুরাও। স্ত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটায় প্রচণ্ড অপমানে লাগে তাঁর। এরপরই কুড়ুল শাবল নিয়ে মাটি খুঁড়তে শুরু করে দেন তিনি।
মাত্র ৪০ দিনেই একার চেষ্টায় কুয়ো খুঁড়ে ফেলেছেন তিনি। আর সেই কুয়োর জলই গ্রামের দলিত অধিবাসীদের নিত্যদিনের চাহিদা মেটাচ্ছে।
এই ঘটনার খবর পেয়েই প্রশাসনের তরফে যোগাযোগ করা হল বাপুরাওয়ের সঙ্গে। কঠোর অধ্যাবসায়ের জন্য তিনি পুরষ্কৃতও হয়েছেন। তবে এমন ঘটনা সভ্য সমাজে কেন ঘটবে তার কোনও সদুত্তর দিতে পারেননি প্রশাসনের আধিকারিকেরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications