একদিনে প্রায় ৬০ হাজার সংক্রমণ, এপ্রিলের শেষে মহারাষ্ট্রে ১.১ মিলিয়ন সক্রিয়ের পূর্বভাস
একদিনে প্রায় ৬০ হাজার সংক্রমণ, এপ্রিলের শেষে মহারাষ্ট্রে ১.১ মিলিয়ন সক্রিয়ের পূর্বভাস
শুধু মহারাষ্ট্রেই একদিনে প্রায় ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দিন দিন করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে মহারাষ্ট্রে। করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে দেশে উৎকণ্ঠা শুরু হয়েছে দৈনিক বাড়বৃদ্ধি দেখে। আর দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবথেকে উদ্বেগের। প্রতিদিনই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে দৈনিক সর্বোচ্চ সংক্রমণে।

মহারাষ্ট্রে রেকর্ড ব্রেকিং করোনা সংক্রমণ
শুক্রবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৯৩ জন। এই সংখ্যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। মহারাষ্ট্রে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৮৮ হাজার ৫৪০ জন। মহারাষ্ট্রে করোনভাইরাসে ৩০১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৩৯২। স্বাস্থ্য বিভাগের বুলেটিনে সতর্ক করা হয়েছে, এই রাজ্যে সক্রিয় মামলার সংখ্যা ১.১ মিলিয়নেরও বেশি হতে পারে এই মাসের শেষের দিকে।

করোনায় দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য
মহারাষ্ট্র দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য করোনা ভাইরাসে। ১১ ফেব্রুয়ারি নাগাদ মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার নতুন করে করোনা আক্রান্ত ৫৭,২৮৬ জন। ৩৭৬ জন মারা যান। তার আগে বুধবার এ রাজ্যে আক্রান্ত হন ৫৯ হাজার ৯০৭ জন। মহামারীটি শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ-বৃদ্ধি

মুম্বইয়েও করোনার ছবি কম ভয়ঙ্কর নয়
মুম্বইতে করোনার নতুন স্ট্রেনে শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ৯২০২ জন। একদিনে ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যার ফলে মুম্বইয়ের করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫০০,৯৮৮ এবং মৃতের সংখ্যা ১১,৯১৬ হয়েছে। রাজ্যের রাজধানী শহরে বৃহস্পতিবারের দৈনিক আক্রান্ত ৮৯৩৮ এবং ২৫ জনের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গিয়েছে শুক্রবার।

করোনা-সক্রিয়ের সংখ্যা ১,১০০,০০০ ছাড়িয়ে যাবে
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ৩০ এপ্রিলের মধ্যে মহারাষ্ট্রে সক্রিয় কোভিড-১৯ সক্রিয়ের সংখ্যা ১,১০০,০০০ ছাড়িয়ে যাবে। আমরা পূর্বাভাসের চেয়ে বেশি সংক্রমণ রেকর্ড করছি। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম তরঙ্গের তুলনায় দ্বিতীয় তরঙ্গকালে রাজ্য ইতিমধ্যে ৫০ শতাংশ বেশি সক্রিয় মামলা রেকর্ড করেছে।












Click it and Unblock the Notifications