মহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

মহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোট সরকারের পতন কি তবে অনিবার্য! শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত তাঁর বিবৃতিতে মহারাষ্ট্রের বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন। একনাথ শিন্ডেকে শিব সৈনিক ও নিজের সতীর্থ বলে সম্বোধন করে আশার কথা শুনিয়েছিলেন পরক্ষণেই তিনি বললেন, সেনার কোনও ক্ষতি হবে না। বড়জোর সরকার ভেঙে যাবে।

মহারাষ্ট্রে বিদ্রোহ, বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

সঞ্জয় রাউত এদিন সকালেই জানিয়েছিলেন, মহারাষ্ট্রের শিবসেনা বিধায়করা সবাই ফিরে আসবেন। একনাথের সঙ্গে কথা হয়েছে। ৪০ বছর ধরে একসঙ্গে রাজনীতি করছি, তিনি শুধু আমার সহকর্মী নন, আমার সতীর্থও। বালসাহেব ঠাকরের আদর্শ মেনে তিনি চলেন। তিনি শিবসেনা ছাড়তে পারবেন না, আর শিবসেনাও একনাথকে ছাড়তে পারবে না। কিন্তু তার পরক্ষণেই সঞ্জয় রাউত ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের বিধানসভা ভেঙে দেওয়ার।

মহারাষ্ট্রের মহাজোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে এদিনই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। পরিষদীয় দলের বৈঠকও ডেকেছেন। এই বৈঠকেই তিনি ভেঙে দিতে পারেন বিধানসভা ও মন্ত্রিসভা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই মূহূর্তে প্রয়োজনীয় সংখ্যা নেই উদ্ধব ঠাকরের সঙ্গে। ফলে তাঁর সরকার পড়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল।

বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছে বলে দাবি করা হয়েছে. তার মধ্যে ৩৩ জন শিবসেনার বাকি সাত জন নির্দল। অর্থাৎ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছেন মাত্র ২০ জন বিধায়কের সমর্থন। এনসিপির ৫৩ ও কংগ্রেসের ৪৪ জন নিয়ে মোট ১১৭ জনের সমর্থন রয়েছে সরকারের পক্ষে। আর সরকারের বিপক্ষে সমর্থন থাকছে বিজেপির ১০৬, নির্দলের ৭ ও বিদ্রোহী ৪০ জন বিধায়ক-সহ ১৫৫ জন।

এদিন সকালে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সঞ্জয় রাউত কথা বলার পরে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু গুজরাত থেকে বিদ্রোহী বিধায়কদের অসমে চলে যাওয়ার পিছনে কিছু অস্বাভাবিকতা ছিলই। অভিযোগ, মোদী-শাহের অঙ্গুলিহেলনেই এসব হচ্ছে। বিধায়কের স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। বিধায়কদের কিডন্যাপিং করে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এটা কি গণতন্ত্র! বিজেপি সরকারের আমলে বিপন্ন গণতন্ত্র।

সেনা সাংসদ সঞ্জয় রাউতের কথায়, "শিন্ডে আমাদের পুরনো বন্ধু। আমাদের কথা হয়েছে। আমরা এক ঘণ্টা ধরে কথা বলেছি। আমরা কিছুই গোপন করছি না। কোনও সমস্যা নেই শিবসেনায়।" কিন্তু তিনি যতই দাবি করুন সমস্যা নেই, সমস্যা না থাকলে মহারাষ্ট্রের জোট সরকারকে মহাসঙ্কটে ফেলে শিবসেনার বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে ৪০ জন বিধায়ককে নিয়ে গুজরাতের সুরাত থেকে অসমে চলে যেতেন না। এর পিছনে বড়সড় ইন্ধন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+