বিকেলে আবেগঘন বার্তার পরও ছন্দপতন, মহারাষ্ট্রে সরকারি বাসভবন ছেড়ে মাতশ্রীতে ফিরলেন উদ্ধব ঠাকরে
মহারাষ্ট্রে দিন কয়েকের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে। এর আগেও শিবসেনার নেতৃত্বে চলা মহা বিকাশ আঘাড়ি সরকার একাধিকবার কেঁপে উঠেছে। তবে এবারের ঝাঁকুনির তীব্রতা অনেকটাই বেশি। যার ফলে সরকার পড়ে যাওয়ার উপক্রমও তৈরি হয়েছে। এই অবস্থায় জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কিছুটা আবেগপ্রবণ হয়ে এদিন বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নানা কথা বলেছেন। এবং তাঁদের দলের তরফে আশা করা হচ্ছে, একনাথ শিন্ডে সহ তাঁর নেতৃত্বে দলবদ্ধ হওয়া মহারাষ্ট্রের বিক্ষুব্ধ বিধায়করা নিজেদের ভুল বুঝতে পেরে ফের একবার ফিরে আসবেন।

শিবসেনা বুঝতে পেরেছে পরিস্থিতি
যদিও প্রকাশ্যে এই ধরনের বিবৃতি দিলেও ভবিষ্যৎ কী হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত সম্ভবত পেয়ে গিয়েছেন উদ্ধব ঠাকরে সহ শিবসেনার শীর্ষ নেতারা। আর সেজন্যই হাতিয়ার নামিয়ে রেখে কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করছেন তাঁরা। এদিন মুখ্যমন্ত্রী আবেগঘন ভাষণও দিয়েছেন।

উদ্ধবের বাসভবন ত্যাগ
মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট তীব্র হওয়ার মাঝেই এদিন দেখা গেল, শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর সরকারি বাসভবন ত্যাগ করে নিজস্ব বাসভবন মাতশ্রীতে ফিরে গেলেন। সমর্থকেরা তাঁকে বাড়ি ফেরার পরে অভিনন্দনও জানিয়েছেন। অর্থাৎ সঙ্কট তীব্র হতে চলেছে আগামিদিনে তা মোটামুটি স্পষ্ট উদ্ধবের বাড়ি ফেরাতেই।

জোট সঙ্গ ত্যাগের দাবি
অন্যদিকে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের নিয়ে অসমে ঘাঁটি গেড়ে রয়েছেন একনাথ শিন্ডে। তাঁর মূল দাবি, শিব সৈনিক হিসেবে তাঁদের হিন্দুত্বের পথ অবলম্বন করেই আগামিদিনে চলতে হবে। এবং সেক্ষেত্রে কংগ্রেস এবং এনসিপি-র মত দলের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। প্রকারান্তরে বিজেপির সঙ্গে হাত মেলানোর বার্তাই দিয়েছেন শিন্ডে।

আবেগঘন উদ্ধব
এই অবস্থায় এদিন বিকেলে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবং সেখানে বলেন, পদত্যাগ করতে তিনি তৈরি রয়েছেন। যদি দলের কোনও বিধায়ক তাঁর প্রতি আস্থা হারিয়ে থাকেন, তিনি সঙ্গ সঙ্গে কুর্সি ছেড়ে দেবেন। এক্ষেত্রে তাঁকে সামনাসামনি দেখা করে মুখের ওপর মনের কথা বললেই তিনি হাসিমুখে গদি ছেড়ে দিতেও তৈরি বলে উদ্বব জানান।

একনাথের দাবি
উদ্বব ঠাকরের এদিনের সাংবাদিক সম্মেলনের পরেই বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করে শিবসেনা সরকারের রয়েছে। এই জোট জোর করে করা। এবং এর ফলে আদতে শিবসেনার ক্ষতি হচ্ছে। তাঁর এই বিরোধিতা মহারাষ্ট্রের জনগণের স্বার্থেই বলেই একনাথ এদিন দাবি করেছেন।
#WATCH | Maharashtra CM Uddhav Thackeray leaves from Versha Bungalow in Mumbai. pic.twitter.com/50KgWLlAx0
— ANI (@ANI) June 22, 2022
#WATCH Maharashtra CM Uddhav Thackeray arrives at his family home 'Matoshree' after leaving CM residence, in Mumbai
— ANI (@ANI) June 22, 2022
Hundreds of Shiv Sena workers gather outside 'Matoshree' to express their support pic.twitter.com/XGrVhsbNFb












Click it and Unblock the Notifications