গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে, উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান

বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। একদিনে মহারাষ্ট্রে নতুন করে ১৪,৩১৭জন করোনা আক্রান্ত হয়েছেন । যা ২০২১ সালে এখনও পর্যন্ত রাজ্যের একটি নয়া রেকর্ড। ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাগপুরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষিত হয়েছে। তারপর নতুন করে সংক্রমণ নিয়ে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ মহারাষ্ট্রে, উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান

এখন পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত ২২,৬৬,৩৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২,৬৬৭ জনে। এর আগে গত ৭ অক্টোবর মহারাষ্ট্রে ১৪,৫৭৮ জনের একদিনে করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। করোনার জেরে ৭,১৯৩ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর জেরে সুস্থতার সংখ্যা ২১,০৬,৪০০ জন হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের বিভন্ন এলাকায় যখন কড়া কোভিড বিধি আরোপ করার কথা ভাবছে সরকার, তখন সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,০৬,০৭০ জন পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে নাগপুর সিটি। সেখানে আক্রান্ত ১০৭০১, পুনেতে আক্রান্ত ১৫১৪ জন, মুম্বইতে ১৫০৯ জন আক্রান্ত। ফলে আশঙ্কা মায়ানগরী মুম্বইকে নিয়েও থেকে যাচ্ছে।

মহারাষ্ট্রে ১৭২১৩৩১২ জনের টেস্টিং হয়েছে এখনও পর্যন্ত। মৃতের সংখ্যা ৫২,৬৬৭ জন। করোনা থেকে ছাড়া পেয়েছেন ২১,০৬৪০০ জন। অ্যাক্টিভ কেস ১০৬০৭০ টি। তবে করোনার নতুন স্ট্রেনের জেরে এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দিকে যাচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+