মহারাষ্ট্রে করোনার দৈনিক আক্রান্ত সামান্য কমতির দিকে , একনজরে রিপোর্ট
যবে থেকে করোনার মতো অতিমারী বিশ্বে এসেছে, তবে থেকে যদি পরিসংখ্যান ধরা যায়, তাহলে রবিবার ৪ এপ্রিল মহারাষ্ট্র একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত দেখেছে। আর সেই সংখ্যার থেকে এদিন ১০ হাজার নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

মহারাষ্ট্রের পরিসংখ্যান
এদিন দেখা গিয়েছে, মহারাষ্ট্রে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ৪৭,২৮৮ জন আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে একদিনে করোনা থেকে মুক্ত হয়েছেন মহারাষ্ট্রের ২৬, ২৫২ জন। মৃতের সংখ্যা করোনার জেরে ১৫৫ জনে দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টার নিরিখে।

ভয়াবহ পরিসংখ্যান
মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০,৫৭,৮৮৫ জন । মোট করোনা থেকে মুক্ত হয়েছেন ২৫,৪৯,০৭৫ জন। বাণিজ্যগড় মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৬,০৩৩ জন। অ্যাক্টিভ কেস ৪,৫১,৩৭৫ জনের মধ্যে দেখা গিয়েছে।

প্রধানমন্ত্রীকে চিঠি উদ্ধবের
এদিকে মহারাষ্ট্রের পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে সেরাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। চিঠিতে তিনি আর্জি জানান যে যাতে দেশে ২৫ বছরের উর্ধ্বের যুবক যুবতীদের সত্ত্বর করোনা টিকার বন্দোবস্ত করা যায়।

মহারাষ্ট্রে নয়া বিধি
মহারাষ্ট্র এখনও পর্যন্ত একটি ছোট পরিসরের লকডাউনের নির্দেশ দিয়েছে উদ্ধব সরকার। সেখানে শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত লকডাউনের বন্দোবস্ত করার বার্তা দেওয়া হয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবাই সেই সময় চলবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications