জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিগ বি ও অক্ষয় কুমারের শুটিং বন্ধ করার হুমকি মহারাষ্ট্র কংগ্রেসের

বিগ বি ও অক্ষয় কুমারের শুটিং বন্ধ করার হুমকি মহারাষ্ট্র কংগ্রেসের

কেন্দ্র সরকারের বারংবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন নীরব রয়েছেন বলিউডের তারকারা, তা নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিল মহারাষ্ট্রের কংগ্রেস। কংগ্রেস জানিয়েছে, এর আগে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছিল তখন সরব হয়েছিলেন বলিউডের তারকারা। কিন্তু এখন আগের চেয়েও মূল্যবান হয়ে গিয়েছে পেট্রোল–ডিজেল অথচ এখনই মুখে কুলুপ এঁটে রয়েছেন বলিউডের অভিনেতা–অভিনেত্রীরা। রাজ্যে দলের প্রধান রীতিমতো হুমকি দিয়ে জানিয়েছেন যে বলিউড আগের মতো যদি সরব না হয় তবে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকাদের সিনেমার প্রদর্শন ও শুটিং বন্ধ করে দেবেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিগ বি ও অক্ষয় কুমারের শুটিং বন্ধ করার হুমকি মহারাষ্ট্র কংগ্রেসের


অন্যদিকে রাজ্যের শাসক দলের বিরোধী বিজেপি বলিউড তারকাদের এহেন হুমকি দেওয়ায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার ভান্ডারাতে রাজ্যের কংগ্রেস প্রধান নানা পাটোলে বলেন, '‌জ্বালানি তেলের বৃদ্ধি সাধারণ মানুষের বাড়িতে আগুন জ্বালিয়েছে। মনমোহন সিং সরকারের সময় অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতন তারকারা জ্বালনি তেলের বৃদ্ধি নিয়ে টুইট করতেন। কিন্তু আজকে তাঁরা নীরব।’‌ হুমকি দেওয়ার আগে কংগ্রেস প্রধান বলেন, 'স্বৈরাচারি মোদী সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহস তাঁদের নেই।’‌‌

প্রসঙ্গত, গত একমাসের মধ্যে পেট্রোলের দাম হু হু করে বেড়েছে। মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্যে পেট্রোলের দাম একশো ছুঁই ছুঁই। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬.‌৩২ টাকা ও প্রতি লিটার ডিজেলের মূল্য ৮৭.‌৩২ টাকা। নানা পাটোলে এরপর হুমকির স্বরে বলেন, '‌অমিতাভ বচ্চন বা অক্ষয় কুমারের ছবির শুটিং বা সিনেমা দেখানো এরপর থেকে আমরা বন্ধ করে দেব। নরেন্দ্র মোদী সরকারের দেশ–বিরোধী নীতির বিরুদ্ধে হয় মুখ খোলে নয়ত আমরা তোমাদের ছবির শুটিং বন্ধ করে দেব।’‌ বলিউড তারকাদের উদ্ধার করতে ময়দানে নামেন রাজ্য বিজেপি নেতা সুধীর মুঙ্গানটিওয়ার, তিনি জানিয়েছেন, কংগ্রেস যখন গণতন্ত্রের মুখোশ পরে থাকে তখন তারা স্বৈরাচারি হয়ে যায়। অমিতাভ বচ্চনের মতো তারকার এ ধরনের হুমকি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, শোলে সিনেমায় একই ধরনের হুমকির সম্মুখিন হয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+