মন্ত্রিত্ব না পাওয়ায় ইস্তফার পর এবার দলের অফিসেই হামলা, সমালোচনায় বিধায়ক স্বয়ং

বিধায়কের ইস্তফার পরে এবার বিধায়কের অনুগামীদের হামলা। এক্ষেত্রে অভিযুক্ত কংগ্রেস বিধায়কের অনুগামীরা।

বিধায়কের ইস্তফার পরে এবার বিধায়কের অনুগামীদের হামলা। এক্ষেত্রে অভিযুক্ত কংগ্রেস বিধায়কের অনুগামীরা। যদিও কংগ্রেস অফিসে অনুগামীদের হামলার নিন্দা করেছেন কংগ্রেস বিধায়ক সংগ্রাম থোপাট। সোমবার বিধায়ক পদে ইস্তফার কথা জানিয়েছিলেন এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কে।

সোমবার অন্তর্ভুক্তি ৩৬ মন্ত্রীর

সোমবার অন্তর্ভুক্তি ৩৬ মন্ত্রীর

সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। ৩৬ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়। যেখানে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার।

এনসিপি বিধায়কের ইস্তফা

এনসিপি বিধায়কের ইস্তফা

সোমবারই ঘটা করে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। আর রাতেই নিজেকে রাজনীতির অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের বিড জেলা থেকে এনসিপির টিকিটে নির্বাচিত বিধায়ক প্রকাশ সোলাঙ্কে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরে থাকতে চান। নিজের পদত্যাগকে মন্ত্রিসভা সম্পসারণের সঙ্গে জুড়তে রাজি হননি এই নেতা।

 কংগ্রেস অফিসে ভাঙচুর

কংগ্রেস অফিসে ভাঙচুর

মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় কংগ্রেস বিধায়ক সংগ্রাম থোপাটের অনুগামীরা মঙ্গলবার কংগ্রেস অফিসে ভাঙচুর চালায়।

ভাঙচুরের নিন্দায় বিধায়ক স্বয়ং

ভাঙচুরের নিন্দায় বিধায়ক স্বয়ং

মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিধায়ক সংগ্রাম থোপাট স্বয়ং। যা করা হয়েছে, তা ভুল এবং নিন্দার যোগ্য। যে সিদ্ধান্ত দলীয় নেতৃত্ব নিয়েছে, তার সঙ্গে তিনি একমত বলেও জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+