রাহুলের সভাপতি পদে নির্বাচনে রিগিং হয়েছে, অভিযোগ এবার দলের মহারাষ্ট্র কংগ্রেস সচিবের
কংগ্রেসের নিজের দলের নেতাই রাহুল গান্ধীর সভাপতি পদে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
রাহুল গান্ধী পরিবার সূত্রে দলের সর্বোচ্চ পদে বসছেন। এই নিয়ে বিরোধী বিজেপি থেকে অন্য দলগুলি নানা সময়ে কটাক্ষ করেছে। তবে এবার কংগ্রেসের নিজের দলের নেতাই রাহুল গান্ধীর সভাপতি পদে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

মহারাষ্ট্রের কংগ্রেস সচিব শেহজাদ পুনাওয়ালা বুধবার অভিযোগ করেছেন যে, সভাপতি পদে রাহুলের নির্বাচন স্বচ্ছ্ব নয়। জোর করে রিগিং করে তাঁকে সভাপতি করা হচ্ছে। শেহজাদ জানিয়েছেন, তিনি নির্বাচনে লড়তে আগ্রহী ছিলেন। তবে এই দেখে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। কারণ সেই লড়াই স্বচ্ছ্ব হবে না।
শুধু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাই নয়, নেতা হিসাবে রাহুল যে দলের সভাপতি হওয়ার যোগ্যতা ধরেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন শেহজাদ। প্রকাশ্য বিতর্ক সভায় রাহুলকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেছেন, দুজনেই বলে আলোচনা করি। কার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা উন্নত তা নিয়ে আলোচনা হোক, বিচার হোক।
শেহজাদের অভিযোগ, গান্ধী পদবীর জেরেই ২০০৪ সালে সাংসদ হয়েই ২০০৭ সালে দলের সাধারণ সম্পাদক ও তার কয়েক বছরের মধ্যেই দলের সহ সভাপতি হয়ে গিয়েছেন রাহুল গান্ধী। আর এখন জোর করে তাকে সভাপতি করে দেওয়া হচ্ছে।
অথচ তিনি ২০০৮-০৯ সালে কংগ্রেসের সাধারণ কর্মী হিসাবে যোগ দিয়ে এতদিনে জেলা শাখার সভাপতি পদ পেয়েছেন। সব স্তরে অসম্ভব পরিশ্রম করে উপরে উঠেছেন। অথচ রাহুল পদবীর জোরে আপনা থেকেই হাতে চাঁদ পেয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications