মহারাষ্ট্রে সরকার গঠন! দলের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেসের সঞ্জয় নিরুপম

মহারাষ্ট্রে সরকার গঠন! দলের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেসের সঞ্জয় নিরুপম

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নিজের দলের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সোমবার তিনি, শিবসেনার সঙ্গে কংগ্রেসের সরকার গঠন নিয়ে বিরোধিতা করেছিলেন। এদিন তিনি বলেছেন, বিজেপি ও শিবসেনার ব্যর্থতার জন্যই মহারাষ্ট্র রাষ্ট্রপতি শাসনের মুখে এসে দাঁড়িয়েছে।

কংগ্রেসের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন

মহারাষ্ট্রে কংগ্রেসের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলের অন্যতম মুখ সঞ্জয় নিরুপম। এদিন তিনি সরকার গঠনে ব্যর্থতা আর রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের মুখে দাঁড় করানোর জন্য বিজেপি-শিবসেনাকে দায়ী করেছেন।

'দলের পক্ষে বিপজ্জনক'

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস এনসিপি সরকার গঠন সম্ভব নয়। সোমবার জানিয়েছেন এই কংগ্রেস নেতা। সরকার গঠন করতে শিবসেনাকে জরুরি। কিন্তু কোনও অবস্থাতেই শিবসেনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করা যায় না। বলেছিলেন তিনি। তা হলে তা দলের পক্ষে বিপজ্জনক হবে। বলেছিলেন সঞ্জয় নিরুপম।

২০২০-তেই ফের নির্বাচনে সম্ভাবনা

২০২০-তেই ফের নির্বাচনে সম্ভাবনা

বর্তমানে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়ার কার্যত বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। কখনও তিনি বলেছেন, কে সরকার গঠন করল, আর কীভাবে করল, তা বিবেচ্য বিষয় নয়। কিন্তু মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা নিয়েই প্রশ্ন। কখনও তিনি বলছেন, ২০২০-তেই ফের নির্বাচন হতে পারে মহারাষ্ট্র বিধানসভায়।

কংগ্রেসের একাংশের পছন্দ

কংগ্রেসের একাংশের পছন্দ

এপ্রিলের লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রের কংগ্রেসের প্রধান পদ থেকে অপরাসিত করা হয়েছিল সঞ্জয় নিরুপমকে। সেখানে মিলিন্দ দেওরাকে বসানো হয়েছিল। তিনি মনে করিয়ে দিয়েছেন, সংখ্যা তাদের সঙ্গে নেই। কেননা ২৮৮ সদস্যের বিধানসভায় কংগ্রেস ও এনসিপি দখল করেছে ৯৮ টি আসন। আর সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৫ আসনের। সরকার গঠনের জন্য শিবসেনার সঙ্গে জোট করতে হবে, কেননা তাদের হাতে রয়েছে ৫৬ টি আসন।
এদিকে, সঞ্জয় নিরুপমের বিরোধিতা সত্ত্বেও, মহারাষ্ট্র কংগ্রেসের একটা অংশ বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনাকে সমর্থনের পক্ষপাতি। সেই মতো তারা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে দরবার করেছেন। আর রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে এদিনই মুম্বই যাচ্ছেন কংগ্রেসের একাধিক নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+