মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হবে শিবসেনার, দাবি কংগ্রেস নেতার

এত কিছুর মাঝেও মহারাষ্ট্রের কংগ্রেস নেতার দাবি, সরকার গঠন হবে কংগ্রেস, এনসিপি ও শিবসেনার। এবং মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকে।

বিজেপির সঙ্গ ছাড়লেও মতাদর্শগত ভাবে সম্পূর্ণ আলাদা মেরুতে থাকায় শিবসেনাকে সমর্থনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। সোমবার বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করার পর সেনা মনে করেছিল যে কগ্রেস ও এনসিপির সমর্থন পেতে এবার বেগ পেতে হবে না। তবে বাস্তবের চিত্রটা হল আলাদা। এখনও পর্যাপ্ত নম্বর রাজ্যরপালের কাছে পেশ করতে পারেনি সেনা। এদিকে সেনা ব্যর্থ হওয়ায় রাজ্যপাল এনসিপিকে সরকার গঠনের বিষয়ে তলব করেন। এত কিছুর মাঝেও মহারাষ্ট্রের কংগ্রেস নেতার দাবি, সরকার গঠন হবে কংগ্রেস, এনসিপি ও শিবসেনার। এবং মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকে।

কী বললেন কংগ্রেস নেতা?

কী বললেন কংগ্রেস নেতা?

মঙ্গলবার সকালে মহারাষ্ট্র কংগ্রেসের নেতা কাগদা চান্ড্য পাড়ভি বলেন, "সরকার গঠনের প্রক্রিয়া এখনও জারি রয়েছে। আমরা নিশ্চিত যে ফল ভালো হবে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলেই সরকার গঠন করবে। শিবসেনার নেতাই মুখ্যমন্ত্রী হবে।"

বিজেপি-কে ঠেকাতে সেনাকে সমর্থনে দাবি কংগ্রেসের একাংশের

বিজেপি-কে ঠেকাতে সেনাকে সমর্থনে দাবি কংগ্রেসের একাংশের

এর আগে বিজেপিকে ঠেকাতে শিবসেনাকে সমর্থন করার ইচ্ছে প্রকাশ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছিলেন বিধায়করা। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হাইকমান্ডকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছিলেন কংগ্রেসের জয়ী বিধায়কদের একাংশ। এই বিষয়ে কংগ্রেসের সদ্য জয়ী বিধায়ক বিজয় নামবেব রাও বলেন, "কংগ্রেস বিধায়করা কোনও ভাবেই বিজেপিকে সরকার গঠন করতে দেখতে চায় না। গত পাঁচ বছরে রাজ্য বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারকে দেখেছে। তারা এই পাচ বছর কী করেছে? ১৬ হাজার কৃষক আত্মহত্যা করেছে।"

শরদ পাওয়ারের মধ্যস্থতা

শরদ পাওয়ারের মধ্যস্থতা

এদিকে এনসিপিকে কাছে পেতে আগের সব বিভেদ ভুলে শরদ পাওয়ারের দ্বারস্থ হয় মারাঠা বাঘের দল। সেনার পক্ষ থেকে শরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত। মূলত শরদের মধ্যস্থতাতেই কংগ্রেসের সঙ্গে কথা এগোয় সেনার। তবে সরকার গঠনের এত কাছে এসেও সেনার কাছে পরিস্থিতি এখনও ঘোলাটে। কারণ সেনাকে সমর্থন দেওয়ার বিষয়ে মনস্থির করতে পারছে না কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এরই মাঝে সেনার বিরুদ্ধে বেশ কয়েকবার মুখ খুলেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তবে এত কিছুর মাঝেও কংগ্রেসের একাংশ এখনও সেনাকে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন।

মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা

মারাঠাভূমে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা

বিজেপি সরকার গঠনের দাবি থেকে সরে এসেছে। শিবসেনা সরকার গঠন করতে চাইলেও আসন সংখ্যা জোগার করতে হিমসিম খাচ্ছে। কিছুতেই এনসিপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতে পারছে না শিবসেনা। গতকাল থেকে দফায় দফায় দুই দলের নেতাদের মধ্যে আলোচনা চললেও একাধিক বিষয়ে একমত হতে পারেনি দুই দল। যার জেরে চরম রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্বভাবনাই বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+