মহারাষ্ট্রে ১দিনে করোনা আক্রান্ত ৪৪৩৮৮,দিল্লিতে জুনের পরে সর্বাধিক মৃত্যু! যোগী রাজ্যে ১৩ গুণ সংক্রমণ বৃদ্ধি
করোনা (Coronavirus) সংক্রমণ লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra) । এই মুহূর্তে আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। অন্যদিকে রাজধানী দিল্লিতেও (Delhi) বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভোটের ঢাক বাজিয়ে দেওয়া উত্ত
করোনা (Coronavirus) সংক্রমণ লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra) । এই মুহূর্তে আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। অন্যদিকে রাজধানী দিল্লিতেও (Delhi) বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভোটের ঢাক বাজিয়ে দেওয়া উত্তর প্রদেশে (Uttar Pradesh)এদিন আক্রান্তের সংখ্যা ১৩ গুন বৃদ্ধি পেয়েছে।

মহারাষ্ট্রের পরিস্থিতি
এদিন সন্ধেয় প্রকাশিত মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, সেখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৪, ৩৮৮ জন। সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টা। এই মুহূর্তে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ০২, ২৫৯ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে জিনোম সিকোয়েন্সিং-এ ২০৭ জনের ওমিক্রন ধরা পড়েছে। রাজ্যে ১০, ৭৬, ৯৯৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

মুম্বইয়ের পরিস্থিতি
গত ২৪ ঘন্টায় মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা ১৯, ৪৭৪ জন। শনিবারের থেকে সংখ্যাটা সামান্য কম। শনিবার সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২০, ৩১৮ জন। শহরে মৃতের সংখ্যা ৭ জন। ১৯৪৭৪ জনের মধ্যে ৮২ শতাংশ উপসর্গহীন বলে জানা গিয়েছে। ১২৪০ নজকে এদিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এদের মধ্যে ১১৮ জন অক্সিজেন সাপোর্টে রয়েছে। মুম্বইয়ে এই মুহুর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১১,৪৩৭ জন।

দিল্লির পরিস্থিতি
গত ২৪ ঘন্টায় দিল্লিতে ২২,৭৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা শনিবারের থেকে ১২ শতাংশ বেশি। ১৭ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৬ জুনের পরে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। শুক্রবার দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৭,৩৩৫ জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৫, ০৯৭ জন। দিল্লির হাসপাতাল গুলিতে প্রায় ১৮০০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪৪২ জন দিল্লির। বাকি ১৭৬ জন সংলগ্ন রাজ্যগুলির। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৪৪০ জনকে। ৪৪ জনকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে। আইসিইউতে রয়েছেন ৩১০ জন।

উত্তর প্রদেশের পরিস্থিতি
উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩ গুন। ৭৬৯৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১১১৫ দন লখনৌতে আর দিল্লি সংলগ্ন নয়ডায় আক্রান্ত হয়েছেন ১১৪৯ জন। গত রবিবার উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ছিল আক্রান্তের সংখ্যা ছিল ৫৫২ জন। উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টা ২.২২ স্যাম্পেলের পরীক্ষা হয়েছে।
উত্তর প্রদেশে রাতের কার্ফু চলছে। গত দ্বিতীয় ঢেউয়ে উত্তর প্রদেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল। গঙ্গার চরে বহু মৃতদের পুঁতে দেওয়া কিংবা গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications