মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হবে তাদের দল থেকেই, ফের বিজেপিকে হুঁশিয়ারি সেনা শিবিরের

এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে শিবসেনার সঞ্জয় রাউতের বৈঠক ঘিরে শুরু হল নতুন জল্পনা। এদিকে এই বৈঠকের পরই ফের একবার বিজেপিকে হুঁশিয়ারি দিলেন সেনা সাংসদ সঞ্জয় রাউত।

ফিফটি-ফিফটি মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শিবসেনার দাবি নিয়ে এমনিতেই জেরবার ছিল মারাঠা রাজনীতি। এরই মধ্যে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে শিবসেনার সঞ্জয় রাউতের বৈঠক ঘিরে শুরু হল নতুন জল্পনা। এদিকে এই বৈঠকের পরই ফের একবার বিজেপিকে হুঁশিয়ারি দিলেন সেনা সাংসদ সঞ্জয় রাউত। জানিয়ে দিলেন, বিজেপি-কে আল্টিমেটাম না দিলেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হবে সেনা শিবির থেকেই।

সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা রয়েছে সেনার কাছে

সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা রয়েছে সেনার কাছে

সঞ্জয় রাউত এই বিষয়ে বলেন, "যদি শিবসেনা চায় তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা তারা যোগার কর নেবে। মানুষ ফিফটি-ফিফটি ফর্মুলার উপর ভরসা রেখেই ভোট দিয়েছিল। মহারাষ্ট্রের জনগণ শিবসেনার মুখ্যমন্ত্রী চায়।" এর আগে বিজেপি-সেনার ক্ষমতা বণ্টনের টানাপোড়েনের মধ্যেই সঞ্জয় রাউত গতকাল সংবাদ মাধ্যকে জানিয়েছিলেন, কংগ্রেস ও এনসিপির জয়ী প্রার্থীরা শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছে।

এনসিপি প্রধানের সঙ্গে সঞ্জয়ের সাক্ষাৎ

এনসিপি প্রধানের সঙ্গে সঞ্জয়ের সাক্ষাৎ

গতকালই এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সঞ্জয় রাউত। শরদ পাওয়ারের বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয় জানান, মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মাঝে। তিনি বলেন, "আজ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করলাম। আমি তাঁকে দিওয়ালির শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আমরা রাজ্য়ের রাজনৌতিক পরিস্থিতির বিষয়েও আলোচনা করেছি।"

ফড়নবিশের কড়া সমালোচনায় সেনা প্রধান

ফড়নবিশের কড়া সমালোচনায় সেনা প্রধান

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কড়া সমালোচনা করেন সেনা প্রধান। দিওয়ালির সময় গণমাধ্যমের সামনে কথা বলার সময় ফড়নবিশ বলেছিলেন, "শিবসেনাও পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবি করতে পারে। তবে দাবি করা আর পাওয়ার মধ্যে ফারাক আছে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ফিফটি-ফিফটি ফর্মুলায় মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও চুক্তি হয়নি আমাদের মধ্যে। তাদের কোনও দাবি থাকলে তারা এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। আমরা তাদের দাবির যৌক্তিকতা বিচার করে সিদ্ধান্ত নেব।"

বিজেপি-র সঙ্গে বৈঠক ভেস্তে দেন উদ্ধব

বিজেপি-র সঙ্গে বৈঠক ভেস্তে দেন উদ্ধব

এই মন্তব্যের পরেই আরও উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। ঠান্ডা লড়াই গিয়ে দাঁড়ায় আরও গুরুতর অবস্থায়। দিওয়ালির পর সরকার গঠন নিয়ে বিজেপি-সেনার যেই বৈঠক হওয়ার কথা ছিল তা ভেস্তে দেন সেনা প্রধান। জোটের ভবিষ্যৎ নিয়ে উঠে যায় আরও বড় প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+