করোনা মহামারিকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ অ্যাখা দেওয়ার অনুরোধে কেন্দ্রকে চিঠি উদ্ধব ঠাকরের
করোনা মহামারিকে ‘প্রাকৃতিক বিপর্যয়’ অ্যাখা
করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে গোটা দেশে। আক্রান্তের নিরিখে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে দেশ। আর যার বেশিরভাগটাই মহারাষ্ট্র থেকে। গত বছরের মতো এ বছরও করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। ১৫ দিনের লকডাউন জারি করা হয়েছে এ রাজ্যে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে উদ্ধব সরকার। এবার করোনা মহামারিকে 'প্রাকৃতিক বিপর্যয়’ আখ্যা দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। যাতে সরকার রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া তহবিএর অর্থ ব্যবহার করতে পারে আক্রান্ত মানুষদের জন্য।

সব রাজ্যের বিপর্যয় পরিচালনা আইন তৈরি হয়েছে কেন্দ্রীয় বিপর্যয় পরিচালনা আইন মেনে। বৃহস্পতিবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মহামারি দ্বারা ক্ষতিগ্রস্থদের সহায়তায় এসডিআরএফ ব্যবহারের জন্য রাজ্যটির কেন্দ্রীয় সরকারের অনুমতি দরকার। বুধবার এ সংক্রান্ত অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠিতে জানিয়েছেন যে বন্যা, বজ্র–বিদ্যুতের ঘটনা, ভারী বৃষ্টিপাত যেখানে বিপুল পরিমাণে সম্পত্তি বা প্রাণহানি ঘটে, তা সবই প্রাকৃতিক বিপর্যয়ের আওতায় আসে এবং আক্রান্তদের আর্থিক সহায়তা করা হয়। রাজ্যে করোনা ভাইরাস মহামারির কারণে বহু মানুশের উপার্জনের ওপর তা প্রভাব পড়েছে এবং মুখ্যমন্ত্রী একই কারণের জন্য এসডিআরএফের অর্থ ব্যবহার করতে চেয়ে কেন্দ্রের অনুমতি চাইছে। সরকারি এক আধিকারিক বলেন, 'আমরা এটা করার জন্য আইনত বিধান চাইছি, সেই জন্য রাজ্য সরকার এই চিঠি লিখেছেন।’ চিঠিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে মহারাষ্ট্রে অক্সিজেনের সরবরাহের চাহিদা মেটাতে সহায়তা করার জন্যও আবেদন করেন। বর্তমানে রাজ্য ১২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন তৈরি করতে পারে। তবে বর্তমানে রাজ্যে ২০০০ এমটি অক্সিজেন দরকার।
উল্লেখ্য, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৮,৯৫২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যার জেরে করোনার কেস মহারাষ্ট্রে মোট দাঁড়িয়েছে ৩৫,৭৮,১৬০ জন।দেশে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষেরও বেশি। বুধবার রাত ৮টা থেকেই ১৫ দিনের লকডাউন জারি হয়ে গিয়েছে যা চলবে ১ মে সকাল ৭টা পর্যন্ত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications