বাল ঠাকরের বাড়ি 'মাতশ্রী' ছাড়ছেন না মহারাষ্ট্রের নয়া উদ্ধব!মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে জল্পনা
যেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে নিজের মুখ্যমন্ত্রিত্বের দাবি জানাতে গিয়েছিলেন উদ্ধব , সেদিন 'মাতশ্রী'তে রাখা বাবা বাল ঠাকরের মূর্তির সামনে প্রণাম করে বেরিয়ে ছিলেন তিনি। ঠিক যেমন রোজ করেন সেভাবেই সেদিন বাল ঠাকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছিলেন উদ্ধব। আর এই চেনা নিয়মের অন্যথা হোক তা চাইছেন না মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আর শিবসেনা প্রধানের ইচ্ছে অনুযায়ী বাল ঠাকরের বাসভবন 'মাতশ্রী'তেই থাকবেন উদ্ধব। শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের বাসভবন মাতশ্রীতেই থেকে যেতে চান ঠাকরে বংশের প্রথম মুখ্যমন্ত্রী উদ্ধব। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট বাসভবন 'বর্ষা' বরাদ্দ রয়েছে। যে বাসভবন উদ্ধব শপথ নিতেই ছেড়ে দিতে বলা হয়েছে মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। তবে সেই 'বর্ষা ' বাসভবনে কিছুতেই থাকতে চাইছেন না উদ্ধব। তাই তিনি জানিয়ে দিয়েছেন, ওই বাসভবনে কেবলমাত্র বিধনাসভা অধিবেশনের সময় তিনি থাকবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনও বৈঠক হলেও তিনি সেখানে থাকতে পারবেন।
এদিকে, 'বর্ষা'য় আপাতত রয়েছেন মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তাঁকে সেখানে থেকে নিজের বাসভবন আগামী ৩ মাসের মধ্য়ে খুঁজে নিতে হবে বলে জানানো হয়েছে নির্দেশে।
প্রসঙ্গত, 'মাতশ্রী 'মুম্বইয়ের অন্যতম 'পাওয়ার হাউস ' হিসাবেও খ্যাত। এই বাসভবনে থেকেই একটা সময় শিবসেনা প্রধান বাল ঠাকরে দাপট দেখিয়েছেন মহারাষ্ট্র জুড়ে। আর সেই বাসভবন কিছুতেই ছাড়তে চাইছেন না উদ্ধব।












Click it and Unblock the Notifications