ক্রমশ জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য, তদন্ত নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব

ক্রমশ জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য, তদন্ত নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

ক্রমশ জটিল হচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। এই নিয়ে অকারণে মহারাষ্ট্র আর বিহারের মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিস। এই নিয়ে অকারণে তাঁদের কাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

 উদ্ধবের বার্তা

উদ্ধবের বার্তা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্ত নিয়ে বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এমনই অভিযোগ করেছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন মুম্বই পুলিস যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত করছে। প্রসঙ্গত উল্লেখ্য সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছিলেন মুম্বই পুলিস ঠিক মত তদন্ত করছে না। জনতার আবেগ জড়িত আছে জেনেও উদ্ধব সরকার তদন্তে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে ইডি

সুশান্তের মৃত্যু রহস্যের তদন্তে ইডি

সুশান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ লক্ষ টাকা গায়েব কী করে হল এই নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। মুম্বই এবং বিহার পুলিসের কাছে সুশান্তের মৃত্যুর তদন্তে যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে তারা। এদিকে সুশান্তের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, রিয়া চক্রবর্তী সুশান্তে টাকা সরিয়েছে।

সিবিআই তদন্তের আবেদন খারিজ

সিবিআই তদন্তের আবেদন খারিজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিক কোর্টে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। মুম্বই পুলিসের তদন্তের উপর আস্থা রাখতে বলেন প্রধান বিচারপতি। এদিকে বিহার পুলিসও পৃথক ভাবে সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেছে।

অভিযোগ অস্বীকার রিয়া

অভিযোগ অস্বীকার রিয়া

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী জড়িত থাকা নিয়ে অভিযোগ করেছে পরিবার। তারপরেই রিয়া ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁর এই ঘটনায় কোনও যোগ নেই। তাঁকে জড়ানো হচ্ছে। সত্যিটা একটা সময়ে প্রকাশ করবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+